অন্যদিকে তালিকায় প্রথমে রয়েছে পাকিস্তানের লাহোর। যার বায়ুমান স্কোর ৩৬৬। বাতাসের এ মান নাগরিকদের জন্য ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচনা করা হয়।
আজ (বৃহস্পতিবার, ২৬ নভেম্বর) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এসব তথ্য জানা গেছে।
আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকার শীর্ষ স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। যার বায়ুমান স্কোর ৩৬৬। বাতাসের এ মান নাগরিকদের জন্য ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচনা করা হয়।
আরও পড়ুন:
এছাড়া দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। যার বায়ুমান স্কোর ২৩৩। তালিকার তৃতীয় স্থানে রয়েছে ভারতের কলকাতা। যার বায়ুমান স্কোর ২২১।
অন্যদিকে ২১৬ বায়ুমান স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে ভারতের নয়া দিল্লি ও পঞ্চম স্থানে থাকা পাকিস্তানের আরেক শহর করাচির বায়ুমান স্কোর ২২১।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয় বায়ুর মান। আর ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।





