রাতে ইউএস ওপেনে সাবালেঙ্কা-রিবাকিনা ফাইনাল

ইউএস ওপেনের ফাইনালে মুখোমুখি সাবালেঙ্কা-রিবাকিনা
অন্য সব খেলা
এখন মাঠে
0

বছরের শেষ গ্র্যান্ডস্ল্যাম ইউএস ওপেনের ফাইনালে মাঠে নামছেন নারী টেনিসের দুই শীর্ষ তারকা আরিনা সাবালেঙ্কা এবং এলেনা রিবাকিনা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ম্যাচ। সাম্প্রতিক সময়ের সেরা দুই নারী টেনিসারের গ্র্যান্ডস্লামে এটি তৃতীয় লড়াই।

চলতি বছরের অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে দেখা হয়েছিলো দু’জনের। সেখানে সাবালেঙ্কাকে হারিয়ে শিরোপা জিতে নেন রিবাকিনা।

এর আগে, ২০২৩ সালে অবশ্য জয় ছিলো সাবালেঙ্কা। শীর্ষ দুই তারকার মুখোমুখি লড়াইয়ে এগিয়ে যাবার সুযোগ থাকছে আজকের ফাইনালে।

২০১৩ সালের পর এবারই প্রথম নারী টেনিসের শীর্ষ দুই তারকা মুখোমুখি হচ্ছেন ইউএস ওপেনের ফাইনালে। ফ্ল্যাশিং মিডোজে তাই রোমাঞ্চকর এক লড়াইয়ের অপেক্ষায় আছে টেনিস দুনিয়া।

জেআর