বিশ্বকাপে ইতিহাস গড়ে কোচ হচ্ছেন ডিক অ্যাডভোকাট

ডিক অ্যাডভোকাট
বিশ্বকাপ , ফুটবল
এখন মাঠে
0

ফিফা ফুটবল বিশ্বকাপের এক মাস আগে কুরাসাওয়ের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ডিক অ্যাডভোকাট। এর ফলে ডাগআউটে দাঁড়িয়ে বিশ্বকাপের সবচেয়ে বয়স্ক কোচ হতে যাচ্ছেন তিনি।

সবচেয়ে কম জনসংখ্যার দেশ হিসেবে বিশ্বকাপে জায়গা করে নিয়ে এরই মধ্যে রেকর্ড গড়েছে কুরাসাও। অ্যাডভোকাটের অধীনে খেলেই বিশ্বকাপের টিকিট কেটেছিল ১ লাখ ৮৫ হাজার জনসংখ্যার দেশটি। মেয়ের অসুস্থতার কারণে চলতি বছরের শুরুতে তিনি দলের দায়িত্ব ছেড়ে দেন।

আরও পড়ুন

ফেব্রুয়ারিতে তার জায়গায় নিয়োগ পান ফ্রেড রুটেন। তবে তার অধীনে দলে অস্থিরতা তৈরি হওয়ার গুঞ্জন উঠলে সরে দাঁড়ান।

এরপরই অ্যাডভোকাটকে পুনরায় দায়িত্ব দেয় কুরাসাও ফুটবল ফেডারেশন। ১৯৮০ সালে পেশাদার কোচিংয়ে পা রাখা অ্যাডভোকাট ২০২৪ সালে প্রথমবার কুরাসাওয়ের দায়িত্ব নিয়েছিলেন। যা ছিলো দল হিসেবে তার ২৮তম। এর আগে ১৯৯৪ বিশ্বকাপে নেদারল্যান্ডস এবং ২০০৬ বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার কোচ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

জেআর