পায়ের ইনজুরির কারণে এবারের বিশ্বকাপে খেলা হচ্ছে না জাপানের নাম্বার সিক্সের। যদিও ব্লু সামুরাইদের অধিনায়ক হিসেবেই যুক্তরাষ্ট্রের বিমানে উঠেছিলেন তিনি। গ্রেটেস্ট শো অন আর্থের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেছেন।
৩১ মে প্রস্তুতি ম্যাচ দিয়ে ফিরলেও ডাক্তারের পক্ষ থেকে সবুজ সঙ্কেত মেলেনি এন্দোর। হতাশা থেকে একবারে অবসরের ঘোষণাই দিয়ে ফেলেছেন ৩৩ বছর বয়েসী এ মিডফিল্ডার। নিজের এক্স হ্যান্ডেলের পোস্টে অবসরের ঘোষণা জানিয়ে জাপানকে শুভকামনা জানান ওয়াতারু এন্দো।
২০১৫ সালে ব্লু সামুরাইদের হয়ে অভিষেক হয় তার। ৭৩ ম্যাচের ক্যারিয়ারে করেছেন ৪ গোল।





