গ্রুপ ‘আই’-এর খেলায় আজ মাঠে নামবে ফ্রান্স-ইরাক

ফ্রান্স-ইরাকের একটি ম্যাচের মুহূর্ত
বিশ্বকাপ , ফুটবল
এখন মাঠে
0

বিশ্বকাপে গ্রুপ 'আই'-এর খেলায় শক্তিশালী ফ্রান্সের মুখোমুখি হবে ইরাক। ম্যাচ শুরু হবে আজ (সোমবার, ২২ জুন) বাংলাদেশ সময় দিবাগত রাত ৩ টায়।

আই গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে সেনেগালকে ৩-১ গোলে হারিয়েছে গেলবারের রানার্স-আপ ফ্রান্স। সেই ম্যাচে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। কোচ দিদিয়ের দেশমের অধীনে দারুণ ছন্দে আছে লেস ব্লুজরা। ইরাককে হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করতে চায় তারা। এছাড়া নিজেদের প্রথম ম্যাচে নরওয়ের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয় ইরাক। ফ্রান্সের বিপক্ষে কঠিন পরীক্ষায় নামতে হবে এশিয়ার প্রতিনিধিদের।

গলার ইনজুরি কাটিয়ে ম্যাচের জন্য পুরোপুরি ফিট ইরাকি স্টার উইংগার আলি জসিম। অন্যদিকে ইরাক ম্যাচের আগে পূর্ণ শক্তির দলই পাচ্ছেন কোচ দিদিয়ের দেশম। ইনজুরি শঙ্কা থেকে পুরোপুরি মুক্ত ডিফেন্ডার মালো গুসতো। কিলিয়ান এমবাপ্পের নেতৃত্বে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত টিম ফ্রান্স।

ইএ