রাউন্ড অব ৩২-এ ব্রাজিলের মুখোমুখি হবে জাপান

ব্রাজিলের জয় উদযাপন
বিশ্বকাপ , ফুটবল
এখন মাঠে
0

নক আউটপর্বে গ্রুপ ‘সি’ চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে গ্রুপ ‘এফ’ রানার্স আপ জাপান। আগামী সোমবার (২৯ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় হিউস্টন স্টেডিয়ামে মুখোমুখি হবে দু’দল।

২০০৬ সালে ব্রাজিলের জয়ের পর আবারও বিশ্বকাপে একে অপরের বিপক্ষে লড়বে তারা। সেবার ব্রাজিল ৪-১ গোলে গ্রুপ পর্বের শেষ ম্যাচ জিতেছিল।

চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বে ব্রাজিল মরক্কোর সঙ্গে ১-১ গোলের ড্র করে। এরপর হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে জেতে সমান ৩-০ ব্যবধানে।

আরও পড়ুন:

অন্যদিকে জাপান নেদারল্যান্ডসের সঙ্গে ২-২ গোলে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু করে। এরপর তিউনিসিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে শেষ ম্যাচে সুইডেনের সঙ্গে করে ১-১ গোলে ড্র।

ব্রাজিলের সাত গোলের চারটিই করেছেন ভিনিসিয়ুস জুনিয়র।

আরও পড়ুন:

গোল্ডেন বুটের দৌড়ে লিওনেল মেসির চেয়ে এক গোল পেছনে তিনি। অন্যদিকে জাপানের হয়ে দু’টি করে গোলে শীর্ষে উয়েদা ও কামাদা।

এসএস