
নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালেই স্পেন-ফ্রান্স মহারণ
উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি হচ্ছে ইউরোপীয় ফুটবলের দুই পরাশক্তি স্পেন ও ফ্রান্স। ফলে শেষ আটেই থেমে যাবে দুই বিশ্ব চ্যাম্পিয়নের যেকোনো এক দলের শিরোপা স্বপ্ন। গতকাল (শুক্রবার, ২১ নভেম্বর) সুইজারল্যান্ডের নিয়নে অনুষ্ঠিত ড্রয়ে নির্ধারিত হয়েছে শেষ আটের বাকি লড়াইও।

উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের ড্র অনুষ্ঠিত, মুখোমুখি যারা
উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি হচ্ছে ইউরোপীয় ফুটবলের দুই পরাশক্তি স্পেন ও ফ্রান্স। ফলে শেষ আটেই থেমে যাবে দুই বিশ্ব চ্যাম্পিয়নের যেকোনো এক দলের শিরোপা স্বপ্ন। শুক্রবার (২০ নভেম্বর) সুইজারল্যান্ডের নিয়নে অনুষ্ঠিত ড্রয়ে নির্ধারিত হয়েছে শেষ আটের বাকি লড়াইও।

ইংল্যান্ডের চমক; বেলজিয়ামের দাপট
নেশনস লিগে এক রাতে বদলে গেল ইউরোপীয় ফুটবলের দুই পরাশক্তির ভাগ্য। স্পেনকে ৩-২ গোলে হারিয়ে অপরাজিত সাম্রাজ্যে ধস নামাল ইংল্যান্ড। আর বেলজিয়ামের কাছে ৪-১ গোলে হেরে স্বপ্নভঙ্গ ইতালির। নেশনস লিগে এক রাতে ইতিহাসের পতন, আর বিদায়ের করুণ গল্প।

নেশনস লিগ: বাঁচা-মরার ম্যাচে আজ বেলজিয়ামের মুখোমুখি ইতালি
উয়েফা নেশনস লিগের শেষ আটে জায়গা করে নেওয়ার লড়াই এখন জমে উঠেছে। আজ রাতে বাঁচা-মরার ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হবে ইতালি। অন্যদিকে হাইভোল্টেজ এক দ্বৈরথে মাঠে নামবে স্পেন ও ইংল্যান্ড।

রাজপথ ছাড়ছে না ফরাসি শিক্ষার্থীরা, স্পেনে ধর্মঘটের ডাক
জীবনযাত্রার ব্যয় নিয়ে দেশে দেশে ক্ষোভের আগুন কমছে না কিছুতেই। গতকালও (মঙ্গলবার, ১০ নভেম্বর) প্যারিসসহ ফ্রান্সের বিভিন্ন শহরে রাজপথে ছিল লাখো মানুষ। সরকারের ওপর চাপ জারি রাখতে রাজপথ ছাড়তে নারাজ বিক্ষুব্ধ ফরাসি শিক্ষার্থীরা। বিক্ষোভ দমনে শক্তি প্রয়োগে নমনীয় হতে ফরাসি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। স্পেনের সবচেয়ে বড় দুই শ্রমিক ইউনিয়নের ডাকে আজ (বুধবার, ১১ নভেম্বর) ২৪ ঘণ্টার ধর্মঘটের প্রস্তুতি চলছে দেশজুড়ে। আন্দোলন হয়েছে ইন্দোনেশিয়া আর বলিভিয়াতেও।

সেনেগালে অভিবাসীবাহী নৌকাডুবিতে অন্তত ২১ জনের মৃত্যু
পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের উত্তর-পশ্চিম উপকূলে অভিবাসী ও আশ্রয়প্রার্থীদের বহনকারী একটি ছোট নৌকাডুবিতে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। সেনেগালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার পর এখন পর্যন্ত ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

স্পেনে শীর্ষস্থানের লড়াই, ইতালিতে ইন্টার-কোমো মহারণ
লা লিগায় শীর্ষস্থান টিকিয়ে রাখার মিশনে রাতে মাঠে নামছে দুই জায়ান্ট বার্সেলোনা এবং অ্যাতলেটিকো মাদ্রিদ। যে দলই জয় পাবে, তারাই চলে যাবে লিগ টেবিলের শীর্ষে। অন্যদিকে ইতালিয়ান লিগে মুখোমুখি হচ্ছে ফর্মের তুঙ্গে থাকা ইন্টার মিলান এবং কোমো।

গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেলো স্প্যানিশ ফুটবলারের
স্পেনের দ্বিতীয় বিভাগের ম্যাচে এফসি আন্দোরার গোলরক্ষকের সঙ্গে ভয়াবহ সংঘর্ষে আহত হওয়ার পর আজ (মঙ্গলবার, ৩ নভেম্বর) মারা গেছেন তেনেরিফের স্ট্রাইকার হেসুস দে মিগেল।

স্পেনে ট্রেন দুর্ঘটনা: তিন দিনের রাষ্ট্রীয় শোক, তদন্ত প্রতিবেদন প্রকাশ
ইউরোপের ইতিহাসে অন্যতম ভয়াবহ রেল দুর্ঘটনায় ৬৮ জন নিহতের পর তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে স্পেন। এর মধ্যেই ধর্মঘটের ডাক দিয়েছে স্প্যানিশ রেল চালক ইউনিয়ন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পরপরই রাজধানী মাদ্রিদে পরিবহন মন্ত্রণালয় ঘেরাও করে বিক্ষোভ করেন কয়েক হাজার মানুষ। যদিও পুলিশের মারমুখী অবস্থানের কারণে বড় ধরনের কোনো সহিংসতা হয়নি। সিগন্যালিং সিস্টেমের ত্রুটি আর ট্রেন কন্ট্রোলারের ভুল সিদ্ধান্তেই এমন দুর্ঘটনা বলে জানা গেছে। দুর্ঘটনার ২৪ ঘণ্টার পার হওয়ার আগেই তদন্ত প্রতিবেদন হাতে পেয়ে এসব জানিয়েছেন স্পেনের পরিবহনমন্ত্রী।

হাই-স্পিড রেলে বিপুল বিনিয়োগ; তবু নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে স্পেন
মাত্র ৯ মাসের ব্যবধানে পরপর দু'টি প্রাণঘাতী বুলেট ট্রেন দুর্ঘটনার সাক্ষী হলো স্পেন। সাধারণ যাত্রীদের অভিযোগ, হাই-স্পিড রেল নেটওয়ার্ক সম্প্রসারণে প্রচুর অর্থ বিনিয়োগের পরেও নেই যথাযথ রক্ষণাবেক্ষণ। অবকাঠামোগত ত্রুটি আর মানবিক ভুলের দোহাই দিলেও বিদায়ী পেদ্রো স্যানচেজ সরকারের উদাসীনতাকে দায়ী করছেন ভুক্তভোগীরা। পরিসংখ্যান বলছে, গত ১০ বছরে স্পেনে রেললাইনে ত্রুটি বা ফাটল পাওয়ার হার বেড়েছে প্রায় দ্বিগুণ।

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৬৮
স্পেনের রাজধানী মাদ্রিদের দক্ষিণে উর্দার কাছে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৬৮ জনে দাঁড়িয়েছে। আঞ্চলিক সরকারের সূত্রের বরাতে দেশটির সংবাদ সংস্থা এফে এ তথ্য জানিয়েছে।

স্পেনে দুই হাইস্পিড ট্রেনের সংঘর্ষে নিহত ১০
স্পেনে মাদ্রিদ থেকে দক্ষিণের আন্দালুসিয়া অঞ্চলে যাওয়া হাইস্পিড রেললাইনে দুটি ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। আজ (বুধবার, ২৮ অক্টোবর ) রেল পরিচালনা সংস্থা আদিফ এ তথ্য জানিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।