মেসির পায়ের জাদু চলছেই, সমান তালে রেকর্ডও

লিওনেল মেসি
বিশ্বকাপ , ফুটবল
এখন মাঠে
0

আরও একবার আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি পায়ের জাদুতে একগুচ্ছ নতুন রেকর্ডে নিজের নাম লেখালেন। বিশ্বকাপে কেপ ভার্দের বিপক্ষে কষ্টার্জিত জয়ের দিনে গোল পেয়েছেন লা পুলগা। বিশ্বকাপ ইতিহাসে টানা ৫ নকআউট ম্যাচে গোলের বিরল রেকর্ডেও নাম তুলেছেন সেই সঙ্গে। আবার ফিফা বিশ্বকাপে প্রথম খেলোয়াড় হিসেবে ৩০ ম্যাচ এবং ২০ গোলের রেকর্ডও হয়েছে মেসির সঙ্গী।

আর্মব্যান্ড বাহুতে জড়িয়ে যখন মাঠে নেমেছেন, তখনই বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে ৩০ ম্যাচ খেলার রেকর্ড গড়লেন লিওনেল মেসি। সবচেয়ে বেশি ম্যাচ খেলার দিনটায় মেসিকে অবশ্য ভুগতে হয়েছে অনেকখানি। প্রথম হাইড্রেশন ব্রেকের পর অবশ্য গোলের দেখা পেয়েছেন এলএমটেন। লিসান্দ্রো মার্তিনেজের পাস থেকে বল জালে জড়িয়ে জন্ম দিয়েছেন একাধিক রেকর্ডের।

আরও পড়ুন:

এই গোলের মাধ্যমে বিশ্বকাপে টানা পাঁচ নকআউট ম্যাচে গোল পেয়েছেন মেসি। তার পাশে আছেন কেবল ব্রাজিলের দুই লিওনিদাস এবং ভাভা। এছাড়া হাঙ্গেরির জর্জি সারোসির আছে এমন কীর্তি।

এছাড়া বিশ্বকাপের ইতিহাসে মাত্র চতুর্থ ফুটবলার হিসেবে শুরুর টানা চার ম্যাচে গোল করেছেন তিনি। নকআউটে ৬ গোল এবং ৬ অ্যাসিস্টের সুবাদে মোট ১২ গোলে অবদান রেখেছেন মেসি, যা বিশ্বকাপ ইতিহাসেই সর্বোচ্চ।

এখানেই থামছে না মেসির ওই এক গোলের মাহাত্ম্য। চলতি আসরে এটি মেসির ৭ম গোল। একমাত্র ফুটবলার হিসেবে দুইটি ভিন্ন বিশ্বকাপ আসরে ৭ গোল করা ফুটবলার এখন লা পুলগা। সেইসঙ্গে প্রথম ফুটবলার হিসেবে ১৪টি আলাদা দেশের বিপক্ষে বিশ্বকাপে গোল করেছেন মেসি।

তবে এত রেকর্ডের মাঝেও মেসির একটি অ্যাসিস্টের জন্য এখনো অপেক্ষায় ফুটবল দুনিয়া। আরাধ্য সেই অ্যাসিস্ট পেলে ডিয়েগো ম্যারাডোনাকে ছাড়িয়ে এককভাবে বিশ্বকাপে সবচেয়ে বেশি অ্যাসিস্টের মালিক হবেন লিওনেল মেসি।

আরও পড়ুন:

এসএইচ