অতীতের সব রেকর্ড চুরমার, গোল্ডেন বুটের দৌড়ে সমানে সমান মেসি ও এমবাপ্পে

মেসি ও এমবাপ্পে
World Cup , ফুটবল
এখন মাঠে
0

বিশ্বকাপ ট্রফির পাশাপাশি এবার মাঠে জমে উঠেছে গোল্ডেন বুটের লড়াই। তবে এবারের আসর যেন ওলটপালট করে দিচ্ছে আগের সব ইতিহাস। একসময় যখন ৫ থেকে ৬ গোল করেও এই পুরস্কার পাওয়া গেছে; সেখানে ৮ গোল করেও নিশ্চিন্ত থাকতে পারছেন না কেউ। এই দৌড়ে এখনো পর্যন্ত সবচেয়ে এগিয়ে আছেন দুই সুপারস্টার মেসি ও এমবাপ্পে।

ফুটবল বিশ্বকাপ মানেই শুধু ট্রফির লড়াই নয়, ফুটবলারদের শ্রেষ্ঠত্ব প্রমাণেরও মঞ্চ। তবে গোল্ডেন বুটের সব হিসাব-নিকাশ যেন পাল্টে দিচ্ছে এবারের বিশ্বকাপ। আধুনিক ফুটবল কতটা গতিময় আর আপডেট হচ্ছে, তার সবচেয়ে বড় প্রমাণ মিলছে এবারের গোলদাতাদের তালিকায়।

একটা সময় ছিল যখন মাত্র ৪ বা ৫টি গোল করেই গোল্ডেন বুট বগলদাবার সুযোগ ছিলো। তবে এবারের আসরে সেটা বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে, যা ফুটবলপ্রেমীরা টের পাচ্ছেন প্রতি ম্যাচেই। গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে মেসি, এমবাপ্পে ও হাল্যান্ড। ৬ গোল করে তাদের পেছনেই আছেন হ্যারি কেইন।

আরও পড়ুন:

তবে এবারই যে সবচেয়ে বেশি গোল করে গোল্ডেন বুট জিততে যাচ্ছে তা কিন্ত নয়। বিশ্বকাপের ইতিহাসে এক আসরে সর্বোচ্চ গোল করে গোল্ডেন বুট জেতার রেকর্ডটি এখনো অক্ষত রেখেছেন ফ্রান্সের জাস্ত ফন্টেইন, ১৯৫৮ বিশ্বকাপে ১৩ গোল করে এই পুরস্কার জিতেছিলেন তিনি। ১৯৫৪ বিশ্বকাপে হাঙ্গেরির স্যান্ডার কোকসিস বুট জিতেছিলেন ১১ গোল করে।

ফুটবলের ট্যাকটিক্স যত বদলেছে, গোল করার সুযোগও কখনো কখনো কমেছে স্ট্রইকারদের। ইতিহাস বলে এমনও বিশ্বকাপ গেছে যখন মাত্র ৪টি গোল করেই বিশ্বমঞ্চের সর্বোচ্চ গোলদাতার মুকুট পরা গেছে। ১৯৬২ বিশ্বকাপে ৬ জন খেলোয়াড় করেছিলেন ৪ গোল করে তাই তাদেরকে যৌথ ভাবে দেওয়া হয়েছিল গোল্ডেন বুট। এছাড়া পাঁচ গোল করেও এই পুরস্কার জেতার রেকর্ড গড়েন ৩ জন। আর ৬ গোল করে ২০১৮ তে ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেইনের পায়ে উঠেছিল এই পুরস্কার।

টুর্নামেন্ট শেষে মেসি-এমবাপ্পে-হ্যালান্ডদের এই ত্রিমুখী ও হাই-ভোল্টেজ লড়াই শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে, আর কার পায়ে ওঠে এবারের গোল্ডেন বুট—সেদিকেই তাকিয়ে পুরো ফুটবল বিশ্ব।

ইএ