বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের প্রাইজমানিতে ৩০% ভাগ যুক্তরাষ্ট্রের

স্পেনের বিশ্বকাপ জয়ের উল্লাস
বিশ্বকাপ , ফুটবল
এখন মাঠে
0

বিশ্বকাপ জিতলেও, চ্যাম্পিয়ন প্রাইজমানির পুরো অংক ভোগ করতে পারছে না স্পেন। যুক্তরাষ্ট্রের করা আইনে বিশ্বচ্যাম্পিয়নদের ক্ষতি হচ্ছে প্রায় ১৮৫ কোটি টাকা। নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ জয় করে রেকর্ড পাঁচ কোটি ডলার আয় করলেও তাদের সেই প্রাইজমানিতে ৩০ শতাংশ ভাগ বসাচ্ছে আয়োজক যুক্তরাষ্ট্র।

সদ্য সমাপ্ত বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্রকে নিজেদের পাওয়া প্রাইজমানির বিশাল অংশ ভাগ দিতে হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন স্পেনকে। ফুটবলের সোনালি ট্রফি জয়ের জন্য ফিফা থেকে রেকর্ড ৫ কোটি ডলার বা ৬১৫ কোটি টাকা পেয়েছে লা রোহারা।

তবে এই প্রাইজমানির ৩০ শতাংশই তাদের দিয়ে দিতে হবে যুক্তরাষ্ট্রকে। অর্থাৎ ৫০ মিলিয়ন ডলারের মধ্যে থেকে ১৫ মিলিয়ন ডলার চলে যাচ্ছে স্বাগতিকদের কোষাগারে। বাংলা টাকায় যা প্রায় ১৮৫ কোটি টাকা। যুক্তরাষ্ট্রের কর আইন অনুসারে, দেশটিতে অর্জিত আয়ের ৩০ শতাংশ জমা দিতে হয় ইন্টারনাল রেভিনিউ সার্ভিস এর কাছে। তবে স্পেনের থেকে এত বিপুল পরিমাণে কর নেয়াকে খোদ মার্কিনরাও দেখছেন জুলুম হিসেবে।

আরও পড়ুন:

এবারের বিশ্বকাপে মোট প্রাইজমানি ছিলো ৮৭ কোটি ১০ লাখ ডলার। বাংলা টাকায় যা প্রায় ১০ হাজার ৭২৪ কোটি টাকা। বিপুল পরিমাণ এই অর্থ ভাগ করে দেয়া হয় বিশ্বকাপে অংশগ্রহণকারী ৪৮টি দেশকে। স্পেনের পর দ্বিতীয় সর্বোচ্চ ৩ কোটি ৩০ লাখ ডলার, অর্থাৎ ৪০৯ কোটি ২০ লাখ টাকা পেয়েছে রানার্সআপ আর্জেন্টিনা। তৃতীয় হওয়া ইংল্যান্ড পেয়েছে ২ কোটি ৯০ লাখ ডলার বা ৩৫৯ কোটি ৬০ লাখ টাকা।

আর চতুর্থ হওয়া ফ্রান্স পেয়েছে ৩৩৪ কোটি ৮০ লাখ টাকা। কোয়ার্টার ফাইনালে বিদায় নেয়া প্রতিটি দল পেয়েছে ২৩৫ কোটি ৬০ লাখ টাকা। শেষ ষোলোর দলগুলো পেয়েছে ১৮৬ কোটি টাকা। রাউন্ড অব ৩২ থেকে বিদায় নেয়া দলগুলো পেয়েছে ১৩৬ কোটি ৪০ লাখ টাকা। শুধু তাই নয়, গ্রুপপর্ব থেকেও বাদ পড়া দলগুলোও পেয়েছে ১১০ কোটি টাকার মতো।

অর্থাৎ কোয়ার্টার ফাইনালে ওঠার আর স্পেনের আয় থেকে ভাগ বসিয়ে যুক্তরাষ্ট্র আয় করেছে মোট ৪২০ কোটি টাকারও বেশি। যা টুর্নামেন্টে রার্নাসআপ হওয়া আর্জেন্টিনার থেকেও বেশি। ফিফা নিজেও এই বিশ্বকাপ থেকে আয় করেছে রেকর্ড ১৫ বিলিয়ন ডলার। বাংলা টাকায় যা প্রায় ১ লাখ ৮৪ হাজার ৫০০ কোটি টাকা।

এসএস