ম্যানসিটির হাতে সময় এক দিন; এনজোকে ছাড়তে ১২০ মিলিয়ন পাউন্ড দাবি চেলসির

এনজো ফার্নান্দেজ
বিশ্বকাপ
এখন মাঠে
0

বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা এনজো ফার্নান্দেজকে নিয়ে ম্যানচেস্টার সিটিকে চূড়ান্ত আল্টিমেটাম দিয়েছে চেলসি! চেলসির স্পষ্ট বার্তা— ২৫ বছর বয়সী এই ফুটবলারকে পেতে হলে ১২০ মিলিয়ন পাউন্ডের অফার নিয়ে আসতে হবে। সেটি আবার আগামীকাল (শুক্রবার, ১৪ আগস্ট) বিকেল ৫টার মধ্যে।

দলবদলের এই দুই মাস পেরিয়ে গেলেও সিটি কোনো আনুষ্ঠানিক প্রস্তাব না দেয়ায় চেলসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই ডেডলাইনের মধ্যে কাঙ্ক্ষিত অর্থ না পেলে এনজোকে কোনোভাবেই হাতছাড়া করবে না তারা।

অন্যদিকে ম্যানচেস্টার সিটির নজর এখন তাদের স্প্যানিশ অধিনায়ক রদ্রির ওপর। ৩০ বছর বয়সী ব্যালো ডি’অর জয়ী রদ্রিকে দলে পেতে বার্সেলোনার ৫৫ মিলিয়ন পাউন্ডের দ্বিতীয় প্রস্তাবটিও সরাসরি বাতিল করে দিয়েছে ম্যান সিটি।

আরও পড়ুন:

স্প্যানিশ এই মিডফিল্ডার ন্যু ক্যাম্পে যেতে আগ্রহী হলেও সিটি তাকে ছাড়তে ৬০ থেকে ৬৫ মিলিয়ন পাউন্ড দাবি করছে।

মূলত রদ্রিকে বিক্রি করে এবং ডাচ খেলোয়াড় টিজানি রেইন্ডার্সকে সৌদি ক্লাবের কাছে প্রায় ৬০ মিলিয়ন ইউরোতে পাঠিয়েই এনজো ফার্নান্দেজের ১২০ মিলিয়ন পাউন্ডের বিশাল ট্রান্সফার ফি জোগাড় করার ছক কষছে সিটিজেনরা।

এসএস