ইয়েমেনি-হুথি

ইরান যুদ্ধে প্রথমবারের মতো ইসরাইলে হামলা করলো হুথিরা
ইরান যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথিরা। এদিকে সৌদি আরবে যুক্তরাষ্ট্রের বিমান ঘাটিতে ইরানের হামলায় ১২ মার্কিন সেনা আহত হয়েছে। অন্যদিকে তেহরানে ইরান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দুটি পারমাণবিক কেন্দ্র ও ইস্পাত কারখানায় হামলা চালিয়েছে ইসরাইল। এই হামলার চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

ইয়েমেনে হুথি লক্ষ্যবস্তুতে ইসরাইলি বিমান হামলা: নিহত ৬, আহত ৮৬
ইয়েমেনের রাজধানী সানায় হুথি লক্ষ্যবস্তুতে ইসরাইলের বিমান হামলায় অন্তত ৬ জন নিহত। আহত অন্তত ৮৬ জন। ইসরাইলের বিরুদ্ধে হামলা চালাতে থাকলে হুথিদের আরও চড়া মূল্য দিতে হবে বলে হুমকি দিয়েছেন নেতানিয়াহু। আর হুথিরা বলছে, হুমকি দিয়ে গাজার প্রতি সমর্থন থেকে তাদের পিছু হঠাতে পারবে না তেল আবিব।