ঈদগাহ
সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদুল ফিতর উদযাপন

সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদুল ফিতর উদযাপন

ধর্মীয় ভাবগাম্ভীর্যে সারা দেশে পালিত হচ্ছে মুসলিম উম্মাহর অন্যতম উৎসব ঈদুল ফিতর। আজ (শনিবার, ২১ মার্চ) সকালে দেশের বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। দোয়া করেন দেশ ও জাতির জন্য। এদিকে দেশের অনেক জায়গায় বৃষ্টি হয়েছে। তবে বৃষ্টি বাধা পেরিয়ে নামাজ পড়েছেন মুসল্লিরা।

মুসল্লির স্রোতে মুখরিত শোলাকিয়া; ছয় লাখ ছাড়িয়ে ইতিহাসগড়া জামাত

মুসল্লির স্রোতে মুখরিত শোলাকিয়া; ছয় লাখ ছাড়িয়ে ইতিহাসগড়া জামাত

ঈদের সকালকে ঘিরে এক অনন্য ধর্মীয় আবহে মুখর হয়ে ওঠে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা লাখো মুসল্লির পদচারণায় ১৯৯তম ঈদুল ফিতরের জামাত পরিণত হয় এক বিশাল মিলনমেলায়।

প্রশাসক নিয়োগে দলীয়করণ হয়নি, সাময়িক দায়িত্ব দেয়া হয়েছে: খালেদ হোসেন

প্রশাসক নিয়োগে দলীয়করণ হয়নি, সাময়িক দায়িত্ব দেয়া হয়েছে: খালেদ হোসেন

জেলা পরিষদগুলোতে প্রশাসক নিয়োগে দলীয়করণ করা হয়নি, বিএনপি নেতাদের সাময়িক দায়িত্ব দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব। আজ (শনিবার, ২১ মার্চ) সকাল ৯টায় জেলা ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

বৃষ্টিতে সাতক্ষীরায় ঈদগাহে হয়নি প্রধান জামাত, মসজিদে অনুষ্ঠিত

বৃষ্টিতে সাতক্ষীরায় ঈদগাহে হয়নি প্রধান জামাত, মসজিদে অনুষ্ঠিত

পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত বৃষ্টির কারণে নির্ধারিত ঈদগাহ ময়দানের পরিবর্তে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। আজ (শনিবার, ২১ মার্চ) সকাল সাড়ে ৭টায় সাতক্ষীরা শহরের কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদে প্রধান জামাত আদায় করা হয়।

বৈরী আবহাওয়ায় ফরিদপুরে ঈদের জামাত অনুষ্ঠিত

বৈরী আবহাওয়ায় ফরিদপুরে ঈদের জামাত অনুষ্ঠিত

বৈরী আবহাওয়ার মধ্যেও ফরিদপুরে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল ফিতরের জামাত। আজ (শনিবার, ২১ মার্চ) সকালে হালকা বৃষ্টি ও মেঘলা আকাশ থাকা সত্ত্বেও জেলার বিভিন্ন ঈদগাহ ও মসজিদে মুসল্লিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

চার স্তরের নিরাপত্তায় প্রস্তুত ঐতিহাসিক শোলাকিয়া, সকাল ১০টায় ঈদের জামাত

চার স্তরের নিরাপত্তায় প্রস্তুত ঐতিহাসিক শোলাকিয়া, সকাল ১০টায় ঈদের জামাত

১৯৯তম ঈদুল ফিতরের জামাতকে সামনে রেখে দেশের বৃহত্তম ঈদগাহ ময়দান কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ সম্পূর্ণ প্রস্তুত। আগত মুসল্লিদের নিরাপত্তায় চার স্তরের নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবারও থাকছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা, মোতায়েন থাকবে পাঁচ প্লাটুন বিজিবি।

উত্তর সিটি করপোরেশনের ঈদগাহে নামাজের সব প্রস্তুতি সম্পন্ন

উত্তর সিটি করপোরেশনের ঈদগাহে নামাজের সব প্রস্তুতি সম্পন্ন

উত্তর সিটি করপোরেশনের আয়োজনে ঈদগাহে স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ পড়ার সব প্রস্তুতি  সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।

উত্তরখানে ঈদগাহ ও খেলার মাঠ উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক

উত্তরখানে ঈদগাহ ও খেলার মাঠ উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক

রাজধানীর উত্তরখানবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে উন্মুক্ত হলো আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন নতুন ঈদগাহ ও খেলার মাঠ। আজ (মঙ্গলবার, ১৭ মার্চ) ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান উত্তরখান মধ্যপাড়া এলাকায় এই নবনির্মিত স্থাপনাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

ঈদের আগে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে সরকার মালিকপক্ষকে সহযোগিতা করবে: শ্রমমন্ত্রী

ঈদের আগে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে সরকার মালিকপক্ষকে সহযোগিতা করবে: শ্রমমন্ত্রী

ঈদের আগে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করতে মালিকপক্ষকে সরকার সব ধরনের সহযোগিতার করবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মানিকগঞ্জে কিশোরকে কুপিয়ে জখম, থানায় অভিযোগ

মানিকগঞ্জে কিশোরকে কুপিয়ে জখম, থানায় অভিযোগ

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় মো. রকিবুল হাসান নামে এক কিশোরকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। আজ (রোববার, ৮ জুন) দুপুরে আহত কিশোরের বাবা বাদী হয়ে একজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০-১২ জনের বিরুদ্ধে শিবালয় থানায় অভিযোগ দিয়েছেন।

সাতক্ষীরায় কোরবানির পশু কাটার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

সাতক্ষীরায় কোরবানির পশু কাটার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে কোরবানির পশু কাটার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে আব্দুল হাই শেখ (৪৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ (শনিবার, ৭ জুন) দুপুর ১টায় চাঁদনীমুখা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আব্দুল হাই শেখ ওই গ্রামের গোলাপ শেখের ছেলে।

দূর দেশে যেভাবে কাটছে প্রবাসীদের ঈদ

দূর দেশে যেভাবে কাটছে প্রবাসীদের ঈদ

ফজরের নামাজ আদায় করেই সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশে অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত। উৎসবের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিচ্ছেন মুসল্লিরা। তবে বিদেশের মাটিতে ঈদ উদযাপনে প্রবাসী বাংলাদেশিদের ভাবনায় কেবলই দেশে ফেলে আসা প্রিয়জন।