বৃষ্টি উপেক্ষা করেই সিলেটে ঈদুল আজহা পালিত

সিলেটে ঈদুল আজহা উদযাপন
ধর্ম ও বিশ্বাস
এখন জনপদে
0

বৃষ্টি উপেক্ষা করে মহান আল্লাহর প্রতি নিঃশর্ত আত্মসমর্পণ ও ত্যাগের আদর্শে সিলেট জেলা ও মহানগর এলাকায় ২ হাজার ৭০৬টি ঈদগাহ ও মসজিদে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে।

আজ (বৃহস্পতিবার, ২৮ মে) সকাল ৮টায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহানগরীর শাহী ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জামাতের আগে বয়ান পেশ করেন মুফতি মাওলানা জুনেদ আহমদ আনসারী।

আরও পড়ুন:

ঈদের জামাতে অংশ নেন সরকারের বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান ও শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার ধর্মপ্রাণ মুসলমান।

এসময় দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও ঐক্যের জন্য দোয়া করা হয়। মোনাজাত শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

এফএস