বির্ধস্ত অর্থনীতিকে ঢেলে সাজাতে আমাদের নিয়োগ করেছে সরকার: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
এখন জনপদে
দেশে এখন
0

বরিশাল জেলার গৌরনদী উপজেলার সরিকল স্কুল ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। এসময় দেশের বিভিন্ন বিষয়ে কথা বলেছেন তিনি। তিনি বলেছেন, একটি বির্ধস্ত অর্থনীতিকে নতুন করে ঢেলে সাজাতে আমাদের নিয়োগ করেছে বর্তমান সরকার।

আজ (বৃহস্পতিবার, ২৮ মে) সকালে বরিশাল জেলার গৌরনদী উপজেলার সরিকল স্কুল ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘এবার এমন এক পেক্ষিতে ঈদুল আজহা আমরা উদযাপন করছি যখন বিশ্বের বিভিন্ন জায়গাতে সংকট চলছে।’ তাই প্রধানমন্ত্রীর নেতৃত্বে এ চ্যালেঞ্জ মোকাবেলায় জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন মন্ত্রী।

আরও পড়ুন:

‎তিনি বলেন, ‘এ উৎসবের মধ্য দিয়ে ত্যাগের মহিমাকে সামনে তুলে ধরা হয়। সর্বশক্তিমানের জন্য সর্বোচ্চ ত্যাগ করতে কিভাবে প্রস্তুতি থাকতে হয় প্রতি বছর ঈদুল আজহার মধ্য দিয়ে সেই মূল্যবোধকেই জাগ্রত করা হয়।’

পরে তিনি উপস্থিত সাধারণ মানুষ ও নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এসএইচ