
সরকারি সহযোগিতার আশ্বাসে সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্কে আশার আলো
থমকে গিয়েছিলো সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্কে কারখানা স্থাপনের কাজ। গ্যাস-বিদ্যুৎ সংযোগ না পাওয়া ও প্লটের বালি ভরাট সম্পন্ন না হওয়ায় কাজ শুরু করতে পারছিলেন না প্লট মালিকরা। তবে সম্প্রতি প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের পরিদর্শনের পর ফের কাজ শুরু হওয়ায় আশার আলো দেখছেন উদ্যোক্তারা। বিসিক কর্তৃপক্ষ জানিয়েছে, এরই মধ্যে ১৫টি কারখানার কাজ চলছে এবং নতুন করে অনুমোদন দেয়া হয়েছে আরও ৫০টির।

দেশের তথ্যপ্রযুক্তি, কৃষি উদ্যোক্তা ও ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া পার্টনারশিপে বিনিয়োগে আগ্রহী এডিবি
বাংলাদেশের তথ্যপ্রযুক্তি, কৃষি উদ্যোক্তা উন্নয়ন এবং ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া পার্টনারশিপে বিনিয়োগ ও অনুদান প্রদানে আগ্রহ প্রকাশ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

নব্বই হাজার উদ্যোক্তার ডিজিটাল সক্ষমতা বাড়িয়েছে সাইবার হাইজিন প্রশিক্ষণ
দেশব্যাপী পরিচালিত সাইবার হাইজিন প্রশিক্ষণের মাধ্যমে ২০২৪ সালের জুলাই থেকে ২০২৬ সালের নভেম্বরের পর্যন্ত অনলাইন ও অফলাইনে ৯০ হাজারেরও বেশি উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেয়া হয়েছে।

তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে
দেশের তরুণ সমাজকে স্বাবলম্বী ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক (Bangladesh Bank SME youth entrepreneurship scheme 2026)। ‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি (উদ্যোগ)’ নামের এই বিশেষ প্রকল্পের আওতায় দেশের ৫৬ জেলার তরুণ উদ্যোক্তাদের কাছ থেকে নির্ধারিত ফরমে আবেদন গ্রহণ শুরু হয়েছে (Youth loan 20 lakh taka online application form download BD-Bangladesh Bank 20 lakh taka youth entrepreneur loan application)।

রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার
রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হয়েছেন বাংলাদেশি ব্যবসায়ী মিয়া সাত্তার। তিনি রাশিয়ার ব্যবসায়ী মহলে পরিচিত একজন উদ্যোক্তা ও ন্যাশনাল গ্রুপের কর্ণধার। গতকাল (বৃহস্পতিবার, ২২ অক্টোবর) মস্কোয় রাশিয়ান ফেডারেশনের চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে কাউন্সিলের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহে আঞ্চলিক এসএমই পণ্য মেলা শুরু
ময়মনসিংহে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) উদ্যোক্তাদের উৎপাদিত দেশীয় পণ্যের প্রচার, প্রসার ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে ‘আঞ্চলিক এসএমই পণ্য মেলা শুরু হয়েছে। এসএমই ফাউন্ডেশনের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আজ (শনিবার, ৩ অক্টোবর) ময়মনসিংহ নগরীর জয়নুল পার্কের বৈশাখী মঞ্চে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

ইতালির কৃষিতে অবদান প্রবাসী বাংলাদেশিদের, সংগ্রাম-অর্জনে লিখছেন নতুন গল্প
ইউরোপের দেশ ইতালির কৃষিখাতে এক অভাবনীয় বিপ্লব ঘটিয়েছেন বাংলাদেশি খামারিরা। নিজস্ব পুঁজি ও সাহসিকতার ওপর ভর করে সবুজ প্রান্তরে আজ হাসছে বাংলাদেশি প্রবাসীদের স্বপ্ন। শুধু শস্য উৎপাদনই নয়, ইতালির খাদ্য সংস্কৃতিতেও যোগ হচ্ছে বাংলাদেশিদের এই নতুন দিগন্ত। ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের এই অভূতপূর্ব সফলতা, স্থানীয় অর্থনীতির সমৃদ্ধি এবং তাদের প্রতিদিনের সংগ্রাম ও অর্জন জন্ম দেয় নতুন নতুন গল্পের।

উদ্যোক্তা হতে সর্বোচ্চ ২০ লাখ টাকা অনুদান দেবে ব্যাংক, কারা ও কীভাবে পাবেন?
দেশের তরুণদের মধ্যে উদ্যোক্তা তৈরি ও নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একটি বড় অর্থায়ন প্রকল্প হাতে নিয়েছে বাংলাদেশ ব্যাংক (Bangladesh Bank Youth Entrepreneur Fund 2026)। ‘উপজেলা ভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’ শীর্ষক এই উদ্যোগের অধীনে দেশের প্রতিটি উপজেলা থেকে সম্ভাবনাময় ১০ জন করে তরুণ উদ্যোক্তাকে খুঁজে বের করে আর্থিক সহায়তা দেওয়া হবে। নির্বাচিত প্রত্যেক উদ্যোক্তা ১০ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন সুবিধা পাবেন, যার মধ্যে স্বল্প সুদের ঋণ ও অফ ফেরতযোগ্য অনুদান উভয়ই অন্তর্ভুক্ত থাকবে (Youth Entrepreneur Grant and Low Interest Loan BD)।

সিলেটে গ্যাস সংকটে ব্যাহত শিল্প উৎপাদন, দুশ্চিন্তায় উদ্যোক্তারা
লোডশেডিংয়ের পর এবার গ্যাস সংকটে ভুগছে সিলেটের শিল্পকারখানা। গ্যাসের চাপ কম থাকায় ব্যাহত হচ্ছে উৎপাদন। উদ্যোক্তারা বলছেন, গ্যাস সংকটে কোনো কোনো প্রতিষ্ঠানের উৎপাদন কমেছে ৩০ থেকে ৪০ শতাংশ। ব্যবসায়ী নেতাদের দাবি, শিল্পখাতে অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হবে। এদিকে, এলএনজি সংকটের কারণে দ্রুত পুরোপুরি গ্যাস ও জ্বালানি সংকটের সমাধান সম্ভব না হলেও শিল্পের উৎপাদন যাতে ব্যাহত না হয়, সেজন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী।

রাজশাহীর কৃষি উদ্যোক্তাদের জন্য তহবিল ৩ হাজার কোটি টাকা: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা
রাজশাহী অঞ্চলের কৃষি উদ্যোক্তাদের জন্য তিন হাজার কোটি টাকার তহবিল রাখা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। আজ (মঙ্গলবার, ৪ আগস্ট) রাজশাহীতে রিজিওনাল কনফারেন্স অন এগ্রো প্রসেসিং বিষয়ক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তরুণ উদ্ভাবক ও প্রযুক্তি উদ্যোক্তাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
সরকার তরুণ উদ্ভাবক ও প্রযুক্তি উদ্যোক্তাদের পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তরুণদের উদ্দেশে তিনি বলেন, ‘বাংলাদেশকে আরও এগিয়ে নিতে হলে উদ্ভাবক, গবেষক ও প্রযুক্তি উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে এবং সরকার তাদের পাশে থাকবে।’ এছাড়া সেমিকন্ডাক্টর শিল্পকে অগ্রাধিকার দিয়ে সরকার দেশি-বিদেশি বিনিয়োগ ও দক্ষ জনশক্তি গড়ে তোলার উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি।

উদ্যোক্তাদের পাশে রয়েছে সরকার: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যারা উদ্যোক্তা অথবা উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদের সহযোগিতার জন্যে সরকার পাশে রয়েছে। তিনি বলেন, ‘এখন কাজ করার সময়। যারা নতুন উদ্যোক্তা অথবা উদ্যোক্তা হতে চান তাদের জন্য কাজটি অনেক কঠিন। কিন্তু ইচ্ছাশক্তি থাকলে সম্ভব।’