
কুয়াকাটা সৈকতে ভেসে এলো অর্ধগলিত ডলফিন
পর্যটনকেন্দ্র পটুয়াখালীর কুয়াকাটার চর গঙ্গামতি সৈকতে জোয়ারের পানির সঙ্গে ভেসে এসেছে প্রায় ৬ ফুট লম্বা একটি মৃত বোতলনোজ ডলফিন। আজ (শনিবার, ৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে স্থানীয় পরিবেশবাদী সংগঠন উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের সদস্য আব্দুল জলিল ডলফিনটির মরদেহ দেখতে পান। এরপর তিনি বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের (বিবিসিএফ) ডলফিন রক্ষা কমিটি ও বন বিভাগের সদস্যদের অবহিত করেন।

উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়ার সম্ভাবনা; সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত
সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়ার সম্ভাবনায় দেশের সব সমুদ্রবন্দরসমূহে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীসহ উপকূলীয় অঞ্চলে বৈরী আবহাওয়া বিরাজ করছে।

টেকনাফে জেলেদের জীবিকা সংকট নিরসণে খাদ্যসামগ্রী বিতরণ করলো বিজিবি
সামুদ্রিক মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করতে বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় গত ১৫ এপ্রিল থেকে আগামী ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিনের জন্য সব প্রকার মাছ আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এতে টেকনাফ সীমান্তবর্তী উপকূলীয় এলাকার অসংখ্য জেলে পরিবার সাময়িকভাবে জীবিকা সংকটে পড়ে। এ অবস্থায় মানবিক সহায়তার অংশ হিসেবে ৪০০ জেলে পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ করে বিজিবি।

কোস্টগার্ডের জনবল বেড়ে ১০ হাজার হচ্ছে, কেনা হবে ড্রোন ও হেলিকপ্টার: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ কোস্টগার্ডের সক্ষমতা ও পরিধি বাড়াতে বাহিনীটির জনবল বাড়িয়ে ১০ হাজারে উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। পাশাপাশি আগামীতে এই বাহিনীর জন্য আধুনিক হেলিকপ্টার, রেসকিউ ড্রোন এবং মেরিটাইম সার্ভিল্যান্স সিস্টেম কেনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

ইরানে স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন: এএফপি
ইরানে কয়েক সপ্তাহব্যাপী স্থল অভিযানের পরিকল্পনা প্রস্তুত করছে পেন্টাগন। এতে খার্গ দ্বীপ এবং হরমুজ প্রণালির কাছাকাছি উপকূলীয় এলাকায় হামলার সম্ভাবনাও রয়েছে বলে জানায় ওয়াশিংটন পোস্ট। ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানিয়েছে।

জলবায়ু পরিবর্তন: দেশের এক তৃতীয়াংশ ভূমি তলিয়ে যাওয়ার শঙ্কা পাউবোর
জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে সবচেয়ে বেশি প্রভাব পড়বে উপকূলীয় এলাকায়। আর এর ভেতরে এক নম্বরে রয়েছে বরিশাল বিভাগ। বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে দেশের এক তৃতীয়াংশ ভূমি তলিয়ে যাবে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ঊর্ধ্বতন প্রকৌশলীরা।

বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ জন্য সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর সংকেত দেওয়া হয়েছে।

জলোচ্ছ্বাসের শঙ্কায় উপকূলবাসী; তলিয়ে গেছে কয়েকটি নিম্নাঞ্চল
অমাবস্যা ও গভীর নিম্নচাপের কারণে উপকূলীয় ১৪ জেলায় ২ থেকে ৪ ফুটের বেশি উচ্চতায় জলোচ্ছ্বাসের শঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে সময়ের সঙ্গে সঙ্গে ঝড়ো হাওয়া ও বৃষ্টির পরিমাণ বাড়ছে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও ঘণীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতেই উপকূলীয় অঞ্চলসহ দেশের বিভিন্ন জেলায় গতকাল (বুধবার, ২৮ মে) রাত থেকেই চলছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। এরই মধ্যে জোয়ারের পানিতে প্লাবিত বেশকিছু নিম্নাঞ্চল। এতে উপকূলবাসীরা পড়েছেন বিপাকে।

ঘূর্ণিঝড় মোকাবেলায় মাটি দিয়ে বেড়িবাঁধ নয়, প্রযুক্তি ব্যবহারের দাবি উপকূলবাসীর
উপকূলীয় এলাকার মানুষের জানমাল রক্ষায় ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস থেকে বাঁচার জন্য ঘূর্ণিঝড় - জলোচ্ছ্বাস সহিষ্ণু বেড়িবাঁধ তৈরি করা প্রয়োজন। এমনই দাবি করেছেন উপকূলীয় এলাকার বাসিন্দারা। তীব্র ঘূর্ণিঝড় মোকাবেলায় এখন শুধু মাটি দিয়ে নয়, বেড়িবাঁধ নির্মাণে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে, বরিশাল বিভাগে টেকসই বেড়িবাঁধ নির্মাণে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এটি পাশ হলে উপকূলবাসী টেকসই বেড়িবাঁধ পাবে।

ঘূর্ণিঝড়ের কথা শুনলেই আতঙ্কিত হন উপকূলবাসী
বিগত বিভিন্ন ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধের মেরামত শেষ না হওয়ায় চিন্তিত উপকূলীয় এলাকার বাসিন্দারা। ঘূর্ণিঝড় রেমালের ক্ষত যেতে না যেতে আর এক ঘূর্ণিঝড়ের আসার খবরে আতঙ্কিত তারা। এদিকে পানি উন্নয়ন বোর্ডের দাবি, জরুরি ভিত্তিতে কিছু ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত করা হয়েছে। অপরদিকে জীবন বাঁচাতে ঘূর্ণিঝড়ের সময় আশ্রয়কেন্দ্রে যাবার পরামর্শ বিশেষজ্ঞদের।

টাইফুন ইয়াগির আঘাতে ভিয়েতনামে নিহত ৪
সুপার টাইফুন ইয়াগির আঘাতে ভিয়েতনামে নিহত কমপক্ষে ৪ জন। চীন ও ফিলিপিন্সের পর ভিয়েতনামে ইয়াগির ধ্বংসযজ্ঞে প্রাণহানি বেড়ে দাড়িয়েছে ২৮ জনে। ঝড়ো হাওয়ায় গাছপালা ও বিদ্যুতের খুঁটি ভেঙ্গে পড়ায় বিদ্যুৎবিচ্ছিন্ন রাজধানী হ্যানয়সহ বিভিন্ন অঞ্চল। নিম্নচাপে পরিণত ইয়াগি বর্তমানে অগ্রসর হচ্ছে লাওসের দিকে।