টেকনাফে জেলেদের জীবিকা সংকট নিরসণে খাদ্যসামগ্রী বিতরণ করলো বিজিবি

বিজিবির খাদ্যসামগ্রী বিতরণ
এখন জনপদে
0

সামুদ্রিক মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করতে বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় গত ১৫ এপ্রিল থেকে আগামী ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিনের জন্য সব প্রকার মাছ আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এতে টেকনাফ সীমান্তবর্তী উপকূলীয় এলাকার অসংখ্য জেলে পরিবার সাময়িকভাবে জীবিকা সংকটে পড়ে। এ অবস্থায় মানবিক সহায়তার অংশ হিসেবে ৪০০ জেলে পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ করে বিজিবি।

গতকাল (শুক্রবার, ১৫ মে) বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধীনস্থ বিভিন্ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

আরও পড়ুন:

এসময় জীবিকা নির্বাহে সমস্যায় পড়া ৪০০ জন দুঃস্থ ও অসহায় জেলেদের পরিবারের মাঝে চাল, ডালসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রী পেয়ে উপকূলীয় জেলে পরিবারগুলো স্বস্তি প্রকাশ করেন এবং বিজিবির প্রতি কৃতজ্ঞতা জানান।

স্থানীয়রা জানান, সীমান্ত রক্ষার পাশাপাশি দুর্যোগ ও সংকটময় সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে বিজিবি মানবিক দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এসএইচ