
পোশাক শিল্পে নতুন বেতন দু-এক মাসের মধ্যে: প্রধানমন্ত্রী
পোশাক শিল্পের জন্য গঠিত মজুরি বোর্ড দু-এক মাসের মধ্যে শ্রমিকদের জন্য ন্যূনতম বেতন ঠিক করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, গত কয়েকদিন ধরে আপনারা লক্ষ্য করেছেন, ঢাকায় কিছু কিছু অঞ্চলে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে কিছু সংখ্যক মানুষ। আমরা জানি শ্রমিক ভাই-বোনেরা, তাদের মজুরি নিয়ে কিছু দাবি-দাওয়া আছে।

বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল (বৃহস্পতিবার, ৫ নভেম্বর) খুলনা ও বাগেরহাট যাচ্ছেন। সকাল ৯টায় ঢাকা থেকে প্রথমে হেলিকপ্টারে মোংলা যাবেন প্রধানমন্ত্রী। এরপর সেখান থেকে সড়ক পথে খুলনা যাবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

কাল খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
নির্বাচন-পরবর্তী সময়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন, বন্দর সম্প্রসারণ ও ক্রীড়া প্রতিভা বিকাশে নতুন উদ্যোগের বার্তা নিয়ে কাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মোংলা বন্দরে উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, চীনা প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর এবং খুলনায় শিশু-কিশোরদের ক্রীড়া উৎসব উদ্বোধনসহ রয়েছে দিনব্যাপী নানা কর্মসূচি। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে দুই জেলায় চলছে ব্যাপক প্রস্তুতি।

খুলনায় গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার
খুলনায় গুলিবিদ্ধ হয়ে মো. তুষার নামে ২৭ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২২ অক্টোবর) ভোর সাড়ে পাঁচটার দিকে নগরীর পূর্ব বানিয়া খামার মিস্ত্রিপাড়া বাজারের পাশের আনসার উদ্দিন লেন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
বাগেরহাটের মোংলা বন্দর সম্প্রসারণ এবং প্রস্তাবিত বেজা ইকনোমিক জোন পরিদর্শনসহ দিনব্যাপী একাধিক সরকারি কর্মসূচিতে যোগ দিতে আজ (বৃহস্পতিবার, ২২ অক্টোবর) খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে সুন্দরবন ও হিরণ পয়েন্ট পর্যবেক্ষণের পাশাপাশি মোংলা নৌঘাঁটিতে সভা এবং মোংলা বন্দর ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন তিনি।

খুলনায় অবৈধ দখলদারদের উচ্ছেদে অভিযান শুরু
ফুটপাতের অবৈধ দখলদারদের উচ্ছেদে অভিযানে নেমেছে খুলনা সিটি করপোরেশন। আজ (রোববার, ১৮ অক্টোবর) বেলা ১১ টায় নগরীর শিববাড়ি মোড় থেকে এ অভিযান শুরু করা হয়।

আহত পুলিশ পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী
খুলনায় ছিনতাইকারী ও দুষ্কৃতকারীদের হামলায় গুরুতর আহত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. শাহ আলমকে দেখতে হাসপাতালে যান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ (বুধবার, ১৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে তিনি পরিদর্শনে যান।

খুলনার খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
খুলনা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।

খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করতে নির্দেশ
খুলনায় পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় নিরাপত্তা জোরদার করেছে জেলা পুলিশ। এর অংশ হিসেবে রাতের বেলা পুলিশ সদস্যদের একা চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গতকাল (শুক্রবার, ০৯ অক্টোবর) রাতে জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) পুলিশ সুপার স্বাক্ষরিত এক দাপ্তরিক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়।

সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ
সুন্দরবনে জলদস্যুতা ও বনজীবীদের অপহরণ-মুক্তিপণ আদায়ের ঘটনা নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার মধ্যে আলিফ বাহিনীর ১৫ সদস্য আত্মসমর্পণ করেছেন। এর মধ্যে আব্দুল্লাহ গ্রুপের আটজন ও মজিদ গ্রুপের সাতজন রয়েছেন।

খুলনায় পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম
খুলনায় ছিনতাইকারীদের ধারালো চাপাতির কোপে গুরুতর জখম হয়েছেন শাহ আলম (৪৩) নামে এক পুলিশ পরিদর্শক। আজ (শুক্রবার, ৯ অক্টোবর) রাত আড়াইটার দিকে মহানগরীর সদর থানাধীন কলেজিয়েট স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

জয় দিয়ে এনসিএল শুরু খুলনার
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৮তম আসরে জয় দিয়ে অভিযান শুরু করেছে খুলনা বিভাগ। প্রথম রাউন্ডে বরিশালকে ইনিংস ও ১৩৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে মোহাম্মদ মিঠুনের দল। এ ম্যাচের ফল এসেছে মাত্র তিন দিনেই।