
রাজপথে আওয়ামী আমলের মতোই হুমকি দেয়া হচ্ছে: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজপথে আওয়ামী আমলের মতোই হুমকি দেয়া হচ্ছে, হাসিনার মতো ভাষায় কথা বলা হচ্ছে। আজ (শুক্রবার, ৭ আগস্ট) এডিটর কাউন্সিল আয়োজিত টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

গণতন্ত্রকামী মানুষের জন্য ৫ আগস্ট আনন্দ ও বিজয়ের দিন: প্রধানমন্ত্রী
স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রকামী মানুষের জন্য ৫ আগস্ট আনন্দের দিন, বিজয়ের দিন, গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার দিন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (মঙ্গলবার, ৪ আগস্ট) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ কথা জানান।

বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে প্রধানমন্ত্রী বলেছেন— ‘অজুহাতে দায়িত্ব এড়াতে চাই না’
দেশজুড়ে চলমান বিদ্যুৎ-গ্যাস সংকটের বাস্তবতা স্বীকার করে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘অজুহাতের মাধ্যমে আমরা আমাদের দায়িত্ব এড়াতে চাই না। সমস্যা আছে আমরা জানি। আমরা সেই সমস্যাকে চিহ্নিত করতে চাই। সমস্যা সমাধানের জন্য আমরা নিরন্তর চেষ্টা করে যাচ্ছি।’

যারা নিজেদের গণতন্ত্রে বিশ্বাসী বলে, তাদের গণভোটের রায় নিশ্চিত করতে হবে: জামায়াত আমির
গণভোটে জনগণের রায়কে সম্মান জানিয়ে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। জানান, যারা নিজেদের গণতন্ত্রে বিশ্বাসী বলে দাবি করে, তাদের জনগণের মতামতকে প্রাধান্য দিতে হবে এবং ৭০ শতাংশ মানুষের গণভোটের রায় নিশ্চিত করতে হবে।

রাজনৈতিক দলগুলো সমঝোতার মধ্যে না থাকলে গণতন্ত্র বিপন্ন হবে: রিজভী
রাজনৈতিক দলগুলো ন্যূনতম সমঝোতার মধ্যে না থাকলে গণতন্ত্র বিপন্ন হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

জুলাই সনদ বাস্তবায়ন না হওয়ার প্রশ্ন মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা: মির্জা ফখরুল
‘জুলাই সনদ আমরাই বাস্তবায়ন করেছি’ এমন মন্তব্য করে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে রাজপথে ফায়সালা হবে, এ প্রশ্ন মূলত মানুষকে বিভ্রান্ত করার জন্য।

শহিদদের পবিত্র আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ সরকার: প্রধানমন্ত্রী
বর্তমান সরকার চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের পবিত্র আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (বুধবার, ১৫ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি এ কথা জানান।

ভোট কারচুপির কথা বলে জামায়াত স্বৈরাচারকে খুশি করছে: আসাদুজ্জামান রিপন
ভোট কারচুপির কথা বলে জামায়াতে ইসলামী স্বৈরাচারকে খুশি করছে এবং গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করেছে করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন। আর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানান, সংসদে গণভোটের বাস্তবায়ন না হলে জনগণকে নিয়ে রাজপথেই রায় বাস্তবায়নের শেষ ঠিকানা।

২৫০ বছরে যুক্তরাষ্ট্র: প্রতিষ্ঠাতাদের স্বপ্ন থেকে কতদূরে আমেরিকা?
স্বাধীনতার ২৫০ বছর পূর্তির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগে ভুগছেন দেশটির বহু নাগরিক। সাম্প্রতিক জরিপগুলো বলছে, প্রতিষ্ঠাতাদের আদর্শ থেকে দেশটি ক্রমেই দূরে সরে যাচ্ছে বলেই মনে করছেন অধিকাংশ মানুষ।

মিডিয়া শক্তিশালী হলেই শক্তিশালী হয় গণতন্ত্র: মির্জা ফখরুল
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আপনাদের কাছে আহ্বান, যে খারাপ কাজ করছে তাকে খারাপ বলবেন, যে ভালো কাজ করবে তাকে বাহবা দেবেন। মনে রাখবেন, মিডিয়া শক্তিশালী হলেই শক্তিশালী হয় গণতন্ত্র।

আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস, নেয়া হয়েছে নানা কর্মসূচি
দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে আগামীকাল (বুধবার, ১ জুলাই) ১০৬তম ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হবে। এবছর দিবসটির প্রতিপাদ্য ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়’। উল্লেখ্য, ১৯২১ সালের ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়েছিল।

গণতন্ত্র ফিরেছে, এবার অর্থনৈতিক মুক্তির প্রত্যাশা: স্পিকার
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেছেন, ঈদুল আযহা ত্যাগ, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। অনেক ত্যাগ-তিতিক্ষার পর দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে এবং আগামী দিনে অর্থনৈতিক মুক্তির পথ আরও সুগম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।