বিরোধীদলের বক্তব্যে শেখ হাসিনার আওয়াজ পাচ্ছি: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী
দেশে এখন
0

বিরোধীদলের বক্তব্যে শেখ হাসিনার আওয়াজ পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ (মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর) বিকেলে উত্তরায় পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, আপনার কথার মধ্যে আমরা যে প্রতিধ্বনি পাচ্ছি, যে আওয়াজ পাচ্ছি, ওটা তো শেখ হাসিনার আওয়াজ! ওটা ফ্যাসিবাদের আওয়াজ! ওটা আওয়ামী লীগের আওয়াজ! ওই আওয়াজের সেই আওয়াজের মধ্যে কোনো গণতন্ত্রের সুর নেই, শান্তির সুর নেই, সহাবস্থানের সুর নেই।

এসময় তিনি বলেন, কেন জানি মনে হচ্ছে আওয়ামী ফ্যাসিবাদ তাদের রক্তের মধ্যে যে জীবাণু প্রবিষ্ট ছিলো সেই একই জীবাণু আমাদের দেশের কিছু বিরোধীদলের মধ্যে এখন বিদ্যমান। তারা মনে করছেন যে এখনই তাদের ক্ষমতায় যেতে হবে।

তিনি আরও বলেন, আপনারা কাদেরকে আমন্ত্রণ জানাচ্ছেন? শেখ হাসিনার সেই ফেরাউনের রাজত্ব যদি আবার ফিরে আসে, আপনারা কি রেহাই পাবেন? আপনারা কেউ রেহাই পাবেন না। আপনারা যে কর্মকাণ্ড করছেন, আবার সেই লেডি ফেরাউন শেখ হাসিনার পুনরুত্থান দেখতে চাচ্ছেন।

এসময় জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, এই সংকট মোকাবেলার জন্য দেশের প্রধানমন্ত্রী পৃথিবীর বিভিন্ন জায়গায় কথা বলেছেন। তিনি মালয়েশিয়া গিয়েছিলেন, সেখানে কথা বলেছেন। তিনি পৃথিবীর নানা দেশে কথা বলছেন এবং এই খাতে যে বাজেট ছিল, সেই বাজেটের উপরে ৪০ হাজার কোটি টাকা দিয়ে তিনি গ্যাস এবং ডিজেল তিনি আমদানি করছেন।

তিনি বলেন, আমাদের ১ লিটার ডিজেল কিনতে খরচ হয় ২০৫ টাকা। আমাদের পরশু দিন পর্যন্ত সেই ২০৫ টাকায় ১ লিটার ডিজেল কিনে সেটা বিক্রি করতে হতো ১৩৫ টাকায়। তার মানে ৯০ টাকা লোকসান দিতে হতো সরকারকে, ভর্তুকি দিতে হতো, লোকসান হতো।

রিজভী বলেন, পরশুদিন পর্যন্ত ভারতে ১ লিটার তেলের দাম ছিল ১৩৪.৬০ টাকা। তার মানে আমাদের ১১৫ টাকার ডিজেল এটা দেশের অভ্যন্তরে এটা বিক্রি করার সাথে সাথে এই ডিজেলের অনেক স্মাগলিং হয়ে, চোরাচালান হয়ে ভারতে চলে যেতো। এখন ২০ টাকা বাড়ানোতে হয়েছে ১৩৫ টাকা।

ইএ