বর্তমান সরকার সংসদে একের পর এক গণবিরোধী আইন তৈরি করছে: নাহিদ ইসলাম

বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম
দেশে এখন
রাজনীতি
0

বর্তমান সরকার সংসদে একের পর এক গণবিরোধী আইন তৈরি করছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘সরকার মানবাধিকারের সুরক্ষা নিশ্চিতের বিপরীতে মানবাধিকার হরণের চেষ্টা করছে।’

আজ (শুক্রবার, ১৮ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবনের সামনে এনসিপি আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

একই অনুষ্ঠানে দলের সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেন, ‘গণভোটের রায় না মেনে সরকার বিচার ব্যবস্থাকে দুর্বল করছে।’

এসময় এনসিপির মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারী বলেন, ‘সাইবার সিকিউরিটি আইনের মাধ্যমে নতুন করে ফ্যাসিবাদী রাজত্ব কায়েম ও জনগণের অধিকার খর্ব করছে সরকার।’

জেআর