চট্টগ্রাম-বন্দর
চট্টগ্রাম বন্দরে ৩০ হাজার টন জ্বালানি তেল নিয়ে জাহাজ পৌঁছেছে

চট্টগ্রাম বন্দরে ৩০ হাজার টন জ্বালানি তেল নিয়ে জাহাজ পৌঁছেছে

সংকটের মধ্যেই ৩০ হাজার টন জ্বালানি তেল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এরমধ্যে রয়েছে ১০ হাজার টন ডিজেল ও ২০ হাজার টন জেট ফুয়েল। আজ (শুক্রবার, ২৭ মার্চ) চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করেন।

সরবরাহে গতি আনতে চট্টগ্রাম বন্দরে ভিড়ছে আরও ২ জ্বালানিবাহী জাহাজ

সরবরাহে গতি আনতে চট্টগ্রাম বন্দরে ভিড়ছে আরও ২ জ্বালানিবাহী জাহাজ

চট্টগ্রাম বন্দরে জ্বালানিবাহী জাহাজের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। জ্বালানি সরবরাহে গতি আনতে আরও দু’টি জ্বালানিবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়ছে। বর্তমানে খালাস চলমান থাকা ‘চ্যাং হ্যাং হং তু’ ও ‘এলপিজি সেভান’- এর মধ্যে প্রথমটি আগামীকাল (বুধবার, ১৮ মার্চ) এবং দ্বিতীয়টি আগামী শুক্রবার (২০ মার্চ) বন্দরে ভিড়বে, যা জ্বালানি সরবরাহ বজায় রাখতে সহায়ক হবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

নিউমুরিং কন্টেইনার টার্মিনাল ব্যবস্থাপনা বিদেশি কোম্পানির কাছে দেয়ার প্রক্রিয়াকে বৈধ ঘোষণা

নিউমুরিং কন্টেইনার টার্মিনাল ব্যবস্থাপনা বিদেশি কোম্পানির কাছে দেয়ার প্রক্রিয়াকে বৈধ ঘোষণা

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনালের ব্যবস্থাপনা বিদেশি কোম্পানির কাছে দেয়ার প্রক্রিয়াকে বৈধ বলে আদেশ দিয়েছে আপিল বিভাগ। আজ (বৃহস্পতিবার, ১২ মার্চ) সকালে প্রধান বিচারপতি জোবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন।

চট্টগ্রাম বন্দরে ৬ জাহাজ থেকে জ্বালানি খালাস শুরু

চট্টগ্রাম বন্দরে ৬ জাহাজ থেকে জ্বালানি খালাস শুরু

চট্টগ্রাম বন্দরে থাকা ৬টি জাহাজ থেকে জ্বালানি খালাস শুরু হয়েছে। আরও ৪টি জাহাজ বাংলাদেশের জলসীমায় রয়েছে। আজ (বুধবার, ১১ মার্চ) সকালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে।

শ্রমিকের কর্মবিরতি ও লাইটারেজ সংকটে পণ্যখালাস ব্যাহত হচ্ছে চট্টগ্রাম বন্দরে

শ্রমিকের কর্মবিরতি ও লাইটারেজ সংকটে পণ্যখালাস ব্যাহত হচ্ছে চট্টগ্রাম বন্দরে

গত বছরের চেয়ে এবছর রমজানকে সামনে রেখে রেকর্ড পরিমাণ নিত্য খাদ্যপণ্য আমদানি হলেও বাজারে নেই কোনো সুফল। আমদানিকারকদের দাবি, বন্দরে শ্রমিকদের কর্মবিরতির পাশাপাশি লাইটারেজ জাহাজ ও ঘাট সংকটে পণ্যখালাস মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। যে কারণে ছোলা, চিনি, ভোজ্যতেলসহ কিছু পণ্যের দাম বেড়েছে। যদিও জাহাজ মালিকদের অভিযোগ কিছু অসাধু আমদানিকারক পণ্যের দাম বাড়াতে দেশের বিভিন্ন নৌ বন্দরের ঘাটে লাইটারেজ জাহাজকে গুদাম বানিয়ে রাখে।

সরবরাহ যথেষ্ট থাকলেও রমজানের শুরুতে পেঁয়াজ-ডালের দাম ঊর্ধ্বমুখী

সরবরাহ যথেষ্ট থাকলেও রমজানের শুরুতে পেঁয়াজ-ডালের দাম ঊর্ধ্বমুখী

শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। রাজধানীর বিভিন্ন বাজারে সরবরাহ পর্যাপ্ত থাকার পরেও কয়েকটি পণ্যে দর-দামে স্বস্তি নেই। পেঁয়াজ, মসুর ডাল, খেজুর, বেগুনসহ বিভিন্ন পণ্যের দাম এক সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে ৫ থেকে ৩০ টাকা। ব্যবসায়ীরা বলছেন, চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক আন্দোলনে পণ্য খালাস ব্যাহত ও পরিবহন সংকটে পণ্যের দর বেড়েছে।

অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না: বিডার চেয়ারম্যান

অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না: বিডার চেয়ারম্যান

অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) অপারেটিংয়ের জন্য বিদেশি কোম্পানি ‘ডিপি ওয়ার্ল্ড এর সঙ্গে ইজারা চুক্তি হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

চট্টগ্রাম বন্দরকে সচল করতে সরকার হার্ড লাইনে যাবে: নৌপরিবহন উপদেষ্টা

চট্টগ্রাম বন্দরকে সচল করতে সরকার হার্ড লাইনে যাবে: নৌপরিবহন উপদেষ্টা

নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, চট্টগ্রাম বন্দরকে সচল করতে সরকার হার্ড লাইনে যাবে। এরই মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। যারাই বাধা দেবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এনসিটি ইজারা বিরোধী: শ্রমিক ধর্মঘটে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম বন্ধ

এনসিটি ইজারা বিরোধী: শ্রমিক ধর্মঘটে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম বন্ধ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শ্রমিকদের কর্মবিরতিতে বন্দরের কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছে। দ্বিতীয় দিনে আজ (রোববার, ১ ফেব্রুয়ারি) সকাল আটটা থেকে বন্দরের জেটিতে জাহাজ থেকে কনটেইনার ও পণ্য ওঠানো-নামানোর কাজ বন্ধ করে দেয় শ্রমিকরা। বন্ধ রয়েছে পণ্য ডেলিভারি ও রপ্তানি পণ্য জাহাজীকরণও। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমদানি রপ্তানি বাণিজ্য।

বিদেশি কোম্পানির সঙ্গে চট্টগ্রাম বন্দর চুক্তিতে আইনি স্বীকৃতি

বিদেশি কোম্পানির সঙ্গে চট্টগ্রাম বন্দর চুক্তিতে আইনি স্বীকৃতি

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে অন্তর্বর্তী সরকারের চুক্তি বৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ (বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি) বিচারপতি জাফর আহমেদের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আমেরিকা থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ৫৭ হাজার টন গম

আমেরিকা থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ৫৭ হাজার টন গম

মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে (জি টু জি) স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে আমেরিকা থেকে ৫৭ হাজার ২০৩ টন গম নিয়ে এমভি. ক্লিপার ইসাডোরা জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে।

চট্টগ্রামের বন্দর: ডিপো মাশুল নিয়ে সিদ্ধান্তে নমনীয়তা কর্তৃপক্ষের

চট্টগ্রামের বন্দর: ডিপো মাশুল নিয়ে সিদ্ধান্তে নমনীয়তা কর্তৃপক্ষের

বেসরকারি কনটেইনার ডিপোতে রপ্তানি ও খালি কনটেইনার হ্যান্ডলিংয়ে ৬০ শতাংশ চার্জ বাড়ানোর আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে কর্তৃপক্ষ। ১৩টি সেবা খাতে আগামী ছয় মাসের জন্য মাশুল বাড়বে ২০ শতাংশ। এছাড়া আগামীতে ডিপোগুলোর চার্জ বৃদ্ধির ক্ষেত্রে জটিলতা এড়াতে আন্তর্জাতিক পরামর্শক নিয়োগের প্রস্তাব বন্দর কর্তৃপক্ষের।