এনসিটি-সিসিটি ইজারা সিদ্ধান্তের প্রতিবাদে চট্টগ্রাম বন্দর রক্ষা কমিটির কর্মসূচি

চট্টগ্রাম
চট্টগ্রাম বন্দর রক্ষা কমিটির সভা
এখন জনপদে
0

এনসিটি ইজারা দেয়ার খসড়া চুক্তি নীতিগত অনুমোদনের সিদ্ধান্তের প্রতিবাদে আগামী ৫ অক্টোবর বন্দর ভবনের প্রধান গেটে দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বন্দর রক্ষা কমিটি। এ সময়ের মধ্যে সরকার এনসিটি ও সিসিটি ইজারা প্রদানের সিদ্ধান্ত বাতিল না করলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণার হুমকি দিয়েছে তারা।

আজ (শনিবার, ৩ অক্টোবর) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মলেনে এ ঘোষণা দেয় সংগঠনটি।

সংবাদ সম্মেলনে সরকারের এই উদ্যোগে উদ্বেগ প্রকাশ করে নেতৃবৃন্দ বলেন, দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে এ বন্দরের কার্যক্রম সরাসরি সম্পৃক্ত। বন্দরের মোট কনটেইনার পরিবহনের ৪০ শতাংশ এনসিটি হ্যান্ডলিং করে।

ফলে গুরুত্বপূর্ণ এ টার্মিনাল ১৫ বছরের জন্য কনসেশনে দেয়ার বিষয়টি কেবল একটি অপারেশনাল বা বাণিজ্যিক সিদ্ধান্ত হিসেবে বিবেচনা সুযোগ নেই।

রাষ্ট্র নিজস্ব ব্যবস্থাপনায় এনসিটি পরিচালনা করলে সম্ভাব্য আয় কত হতে পারে, এর সক্ষমতা কতটা বাড়ানো সম্ভব এবং কনসেশনে দিলে রাষ্ট্র কী পরিমাণ আর্থিক সুবিধা পাবে—তার তুলনামূলক হিসাব জনগণের সামনে উপস্থাপন না করেই রাষ্ট্রের বিনিয়োগে গড়ে ওঠা একটি প্রতিষ্ঠিত টার্মিনাল দীর্ঘমেয়াদি কনসেশনে দেয়ার বিষয়টি গ্রহনযোগ্য নয়।

জেআর