
টয়লেটে মাংস ধোয়াসহ নিষিদ্ধ কেমিক্যাল ব্যবহার; তিন রেস্তোরাঁকে জরিমানা
মানিকগঞ্জ শহরের তিনটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে নানা অনিয়ম পাওয়ায় ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এর মধ্যে একটি রেস্তোরাঁর টয়লেটে মাংস ধোয়া এবং খাবার তৈরিতে নিষিদ্ধ কেমিক্যাল ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে।

ফেনীতে অস্বাস্থ্যকর খাবার বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
ফেনীতে শিক্ষা প্রতিষ্ঠানসংলগ্ন এলাকায় নিম্নমানের ও অস্বাস্থ্যকর খাবার বিক্রির বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। আজ (রোববার, ২০ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে ফেনী শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

চাঁপাইনবাবগঞ্জে লাইসেন্স ছাড়াই গোডাউনে ডিজেল মজুতের দায়ে মালিককে জরিমানা
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে লাইসেন্স ছাড়াই দোকানের গোডাউনে মজুত রাখা প্রায় ৩ হাজার লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় গোডাউনের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বায়ু দূষণের দায়ে নারায়ণগঞ্জে ডাইং কারখানাকে জরিমানা
নারায়ণগঞ্জের ফতুল্লার সস্তাপুর এলাকায় বায়ু দূষণের অভিযোগে রহমত টেক্সটাইল অ্যান্ড ডাইং নামে একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

খাদ্য ভেজাল ও অনিয়মের দায়ে ৭ দিনে ১৯ প্রতিষ্ঠানকে জরিমানা, ২০ মামলা
জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে ৭ দিনে ১৯ প্রতিষ্ঠানকে ২৭ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ২০টি মামলাও দায়ের করা হয়।

কাদা-সেফটি পিনের আড়ালে ৪ টন প্রসাধনী-গহনা, শুল্ক ফাঁকির চেষ্টা
কাস্টমসের হাতে ধরা
চট্টগ্রাম বন্দরে কাদা ও সেফটি পিন ঘোষণায় প্রায় ৪ হাজার কেজি প্রসাধনী ও ইমিটেশনের গহনা আমদানি করেছে ফাতেমা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান। জালিয়াতি করে চালানটি খালাসের চেষ্টা করলেও ধরা পড়ে কাস্টমসের হাতে। চীন থেকে আনা এ চালানে বিপুল পরিমাণ শুল্ক ফাঁকির চেষ্টা করেছে প্রতিষ্ঠানটি। দীর্ঘদিন ধরে কিছু প্রতিষ্ঠান এ ধরণের কাজ করছে বলে ধারনা কাস্টমসের। সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের দাবি, মিথ্যা ঘোষণায় প্রায় পণ্য আসে, পরে জরিমানা দিয়ে নিয়ে যান আমদানিকারকরা।

পদার্থবিজ্ঞানে পড়েও চিকিৎসক পরিচয়ে প্রেসক্রিপশন, জরিমানা ২০ হাজার
পঞ্চগড় সদর উপজেলার জগদল বাজারে চিকিৎসক না হয়েও রোগীদের প্রেসক্রিপশন লেখার অভিযোগে রোকসানা আক্তার নামে এক ফার্মেসি মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানার অর্থ অনাদায়ে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

ভেজাল সার বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ভেজাল ডিএপি সার বিক্রির বিরুদ্ধে অভিযান চালিয়ে এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে দোকান থেকে ৫ বস্তা ভেজাল সার জব্দ করা হয়েছে।

জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
জরিমানা ছাড়াই মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নবায়নের সময়সীমা বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছরের ২৯ অক্টোবর পর্যন্ত মূল কর ও ফি জমা দিয়ে জরিমানা ছাড়া মোটরযানের ফিটনেস, ট্যাক্স-টোকেন, রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করা যাবে।

পাবনায় ভোক্তা অধিদপ্তরের অভিযান; ৩ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
পাবনা বড় বাজারে অভিযান চালিয়ে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ১লাখ ৩০হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

নওগাঁয় নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনে তিন প্রতিষ্ঠানকে জরিমানা
নওগাঁয় নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর বিভিন্ন বিধান লঙ্ঘনের অভিযোগে পৃথক তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ বিভিন্ন খাদ্য উপকরণ জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।

শিশুদের তথ্য সুরক্ষা আইন লঙ্ঘন, যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার দিতে রাজি টিকটক-বাইটড্যান্স
শিশুদের গোপনীয়তা সুরক্ষাসংক্রান্ত আইন লঙ্ঘনের মামলা নিষ্পত্তিতে যুক্তরাষ্ট্র সরকারকে ৪০ কোটি (৪০০ মিলিয়ন) ডলার দিতে সম্মত হয়েছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক এবং এর মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স। চাইল্ড অনলাইন প্রাইভেসি প্রোটেকশন অ্যাক্ট (কোপ্পা) লঙ্ঘনের অভিযোগে করা এই মামলা নিষ্পত্তির চুক্তিটি শিশুদের তথ্য সুরক্ষার ইতিহাসে অন্যতম বৃহত্তম আর্থিক সমঝোতা। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।