জলবায়ু-পরিবর্তন
জলবায়ু তহবিলের অর্থ সরাসরি ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছানোর দাবি

জলবায়ু তহবিলের অর্থ সরাসরি ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছানোর দাবি

জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশ ও জনগোষ্ঠীর কাছে জলবায়ু তহবিলের অর্থ দ্রুত, স্বচ্ছ ও সহজ প্রক্রিয়ায় পৌঁছানোর দাবি জানিয়েছেন গ্লোবাল সাউথের নাগরিক সমাজের প্রতিনিধিরা। একই সঙ্গে তারা উন্নত দেশগুলোকে জলবায়ু অর্থায়নে প্রতিশ্রুত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।

শীর্ষ নেতাদের অনুপস্থিতিতে শুরু জলবায়ু সম্মেলন, প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন

শীর্ষ নেতাদের অনুপস্থিতিতে শুরু জলবায়ু সম্মেলন, প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন

বিশ্ব রাজনীতির শিখরে বসে থাকা এবং সর্বোচ্চ কার্বন নিঃসরণকারী দেশগুলোর শীর্ষ নেতারাই থাকছেন না ৩১তম জলবায়ু শীর্ষ সম্মেলনে। জলবায়ু নিয়ে বিশ্বনেতাদের একের পর এক প্রতিশ্রুতির আদৌ কোনো ভবিষ্যৎ রয়েছে কি না- তা নিয়েও রয়েছে প্রশ্ন। নাকি সবই মিথ্যা আশ্বাসের ফুলঝুড়ি? তুরস্কের আন্তালিয়ায় জড়ো হওয়া জলবায়ু পরিবর্তনের মাশুল দেয়া দেশগুলোর প্রতিনিধিরা এবারও কি ফিরবেন শূন্য হাতে? এমন নানা প্রশ্ন নিয়ে সোমবার পর্দা উঠলো জাতিসংঘের দু’সপ্তাহব্যাপী আয়োজনের।

বায়ুদূষণে চতুর্থ ঢাকা, শীর্ষে দিল্লি

বায়ুদূষণে চতুর্থ ঢাকা, শীর্ষে দিল্লি

জলবায়ু পরিবর্তন ও বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলায় বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা দিন দিন বাড়ছে। এ অবস্থায় বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় বিশ্বের ১২৬ শহরের মধ্যে সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। যার বায়ুমান স্কোর ১৮৯। অন্যদিকে শীর্ষে রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি, যার বায়ুমান স্কোর ৫৩৯।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের আহ্বান পরিবেশমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের আহ্বান পরিবেশমন্ত্রীর

পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, সম্মিলিত পদক্ষেপ ছাড়া জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিকর দিক নিয়ন্ত্রণ করা সম্ভব না। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার সক্ষমতাও বৃদ্ধি করার উদ্যোগ নিয়েছে সরকার।

সমন্বিত কৃষিতে বদলাচ্ছে পাহাড়; স্বপ্ন দেখছেন দুর্গম এলাকার মানুষ

সমন্বিত কৃষিতে বদলাচ্ছে পাহাড়; স্বপ্ন দেখছেন দুর্গম এলাকার মানুষ

জলবায়ু পরিবর্তনসহ নানা ঝুঁকি মোকাবিলা করে দুর্গম পাহাড়ে বাঁচার লড়াই পাহাড়ি জনগোষ্ঠীর। আছে খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিতের অনিশ্চয়তাও। তবে সমন্বিত কৃষি উদ্যোগের মাধ্যমে পাহাড়ি অঞ্চলে বদলে যাচ্ছে সে চিত্র। টেকসই কৃষি ব্যবস্থা নিশ্চিত ও দারিদ্র্য দূরীকরণ প্রকল্পের সঙ্গে যুক্ত হয়ে পরিবর্তনের স্বপ্ন বুনছেন এ অঞ্চলের মানুষ। কৃষি অর্থনীতিবিদরা বলছেন, পাহাড়ের কৃষি ব্যবস্থা ও আর্থিক সুরক্ষা নিশ্চিতে সরকারি-বেসরকারি উদ্যোগ চালু রাখা জরুরি।

জাতিসংঘে নতুন সরকারের রাজনৈতিক অঙ্গীকার তুলে ধরবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘে নতুন সরকারের রাজনৈতিক অঙ্গীকার তুলে ধরবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২১ সেপ্টেম্বর নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন এবং ২৫ সেপ্টেম্বর দেশে ফিরবেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিয়ে নতুন সরকারের রাজনৈতিক অঙ্গীকার তুলে ধরবেন তিনি।

জলবায়ু পরিবর্তনের কারণে অতিরিক্ত ঋণের বোঝা চায় না বাংলাদেশ: শামা ওবায়েদ

জলবায়ু পরিবর্তনের কারণে অতিরিক্ত ঋণের বোঝা চায় না বাংলাদেশ: শামা ওবায়েদ

জলবায়ু সংকট মোকাবেলায় বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোকে নতুন করে ঋণের বোঝা নেয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, জলবায়ু সংকট মোকাবেলায় অর্থায়ন ঋণের বদলে অনুদানভিত্তিক হওয়া উচিত।

জাতিসংঘে জলবায়ু পরিবর্তন ইস্যুতে কথা বলবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতিসংঘে জলবায়ু পরিবর্তন ইস্যুতে কথা বলবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে তার প্রথম ভাষণে জলবায়ু পরিবর্তনের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

‘জলবায়ু পরিবর্তনে ক্ষতির বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে জোরালো দাবি তুলে ধরবে বাংলাদেশ’

‘জলবায়ু পরিবর্তনে ক্ষতির বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে জোরালো দাবি তুলে ধরবে বাংলাদেশ’

জলবায়ু পরিবর্তনে ক্ষতির বিষয়ে বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ে জোরালো দাবি তুলে ধরবে বলে আশ্বাস দিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য লস অ্যান্ড ড্যামেজ একটি গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশ এ বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে জোরালোভাবে দাবি তুলে ধরবে।’

হিমালয়ে জলবায়ু পরিবর্তনে বাড়ছে পাহাড়ি ঢল, ঝুঁকিতে বসতি ও অবকাঠামো

হিমালয়ে জলবায়ু পরিবর্তনে বাড়ছে পাহাড়ি ঢল, ঝুঁকিতে বসতি ও অবকাঠামো

নেপালের দুর্গম পাহাড়ি গ্রামে গত সপ্তাহে পানি, পাথর ও কাদার ঢল নেমে এলে পেমা তামং ও তার প্রতিবেশীরা দৌড়ে উঁচুতে থাকা একটি বৌদ্ধ স্তূপের আশ্রয় নেন। ২০১৫ সালের ভূমিকম্পে ধ্বংস হওয়া সেই স্তূপটি আগের বছরই পুনর্নির্মাণ করা হয়েছিল। অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশ বিশ্বে ১৩তম: সংসদে মন্ত্রী

জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশ বিশ্বে ১৩তম: সংসদে মন্ত্রী

জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা বৃদ্ধি এবং তাপজনিত অসুস্থতা ও মৃত্যুর ঝুঁকি বাড়ছে। বৈশ্বিক জলবায়ু ঝুঁকির দিক থেকে বাংলাদেশ এখন বিশ্বের ১৩তম ঝুঁকিপূর্ণ দেশ বলে জাতীয় সংসদে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

নেপাল-তিব্বত সীমান্তে হিমবাহ ধস কেন, কী বলছেন বিজ্ঞানীরা?

নেপাল-তিব্বত সীমান্তে হিমবাহ ধস কেন, কী বলছেন বিজ্ঞানীরা?

নেপাল ও তিব্বত সীমান্তের হিমালয় অঞ্চলে হিমবাহ ধসের কারণে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ২৮৯ জন নিহত উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন প্রায় ১ হাজার ৫০০ জন। তবে এই বিপর্যয়ের সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে বিজ্ঞানীরা নানা তথ্য ও প্রমাণের ভিত্তিতে ধারণা দিচ্ছেন। তাদের মতে, হিমালয় অঞ্চলের বাড়তি উষ্ণতা ও হিমবাহের অস্থিরতা এই ধরনের দুর্যোগের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিয়েছে।