জাতীয়-দল
সাফে ব্যর্থতা: বিদেশি কোচ নয়, ঘরোয়া অবকাঠামোর উন্নতিতেই জোর সাবেকদের

সাফে ব্যর্থতা: বিদেশি কোচ নয়, ঘরোয়া অবকাঠামোর উন্নতিতেই জোর সাবেকদের

সাফে ব্যর্থতার জন্য কি চাকরি হারাচ্ছেন জাতীয় দলের হেড কোচ থমাস ডুলি? এমনই প্রশ্ন ঘুরছে ফুটবলাঙ্গনে। তবে বাফুফের সহ সভাপতি ফাহাদ করিম জানালেন, ন্যাশনাল টিমস কমিটির বৈঠকের পরই জানা যাবে যুক্তরাষ্ট্রের এ কোচের ভবিষ্যৎ। তবে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে এখনই পরিকল্পনা শুরুর কথা জানিয়েছে বাফুফে। অবশ্য সাবেকরা মনে করেন, বিদেশি কোচ কিংবা ফুটবলাররা দেশকে সাফল্য এনে দিতে পারবেন না, যদি না মানোন্নয়ন হয় ঘরোয়া অবকাঠামোর।

প্রতিভা থাকলেও পরিণত বয়সে ভালো গোলরক্ষক পাওয়া কঠিন: বিপ্লব

প্রতিভা থাকলেও পরিণত বয়সে ভালো গোলরক্ষক পাওয়া কঠিন: বিপ্লব

বাংলাদেশে প্রতিভাবান গোলরক্ষক থাকলেও পরিণত বয়সে ভালো গোলরক্ষক পাওয়া কঠিন বলে মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য। বয়সভিত্তিক এবং জাতীয় দলের সাবেক এই কোচ মনে করেন, ঘরোয়া ফুটবলে পারফর্মারদের সুযোগ না দেয়া কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবে অনেক গোলরক্ষকই নিজেদের প্রমাণ করতে পারছেন না বড় মঞ্চে।

ফুটবলে সাফল্য পেতে কোচদের নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনার তাগিদ মানিকের

ফুটবলে সাফল্য পেতে কোচদের নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনার তাগিদ মানিকের

দেশের ফুটবলে সাফল্য কোচদের নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ দিয়েছেন জাতীয় দলের সাবেক কোচ শফিকুল ইসলাম মানিক। সাফে থমাস ডুলির ওপর বাড়তি প্রত্যাশার চাপ থাকবে বলেও মনে করেন তিনি। তবে, এসবের জন্য বাফুফের দায় বেশি দেখছেন অভিজ্ঞ এই কোচ।

সাফের আগে গোলরক্ষক বাছাইয়ে ঘরোয়া লিগের পারফরম্যান্সে জোর বিপ্লবের

সাফের আগে গোলরক্ষক বাছাইয়ে ঘরোয়া লিগের পারফরম্যান্সে জোর বিপ্লবের

সাফের আগে জাতীয় দলের গোলরক্ষক কোচকে ঘরোয়া লিগের ম্যাচ দেখার আহ্বান জানিয়েছেন বিপ্লব ভট্টাচার্য। জাতীয় দলের সাবেক এই গোলরক্ষক কোচের মন্তব্য, অটোমেটিক চয়েজ না বরং ঘরোয়া লিগের পারফর্মারদেরই অংশ নেয়া উচিত সাফে। সেই সঙ্গে পাইপলাইনে থাকা গোলরক্ষকদেরও মূল্যায়নের আহ্বান তার।

শুধু কোচ বদল নয়, কাঠামোগত উন্নয়নেও গুরুত্ব দেয়ার পরামর্শ সাবেক অধিনায়ক আশরাফের

শুধু কোচ বদল নয়, কাঠামোগত উন্নয়নেও গুরুত্ব দেয়ার পরামর্শ সাবেক অধিনায়ক আশরাফের

জাতীয় দলের জন্য বিচক্ষণ এবং দূরদর্শী কোচ প্রয়োজন। একইসঙ্গে যিনি ছুটি কাটানোর পরিবর্তে দেশে বেশি সময় দিতে পারবেন তাকেই নিয়োগ দেয়া উচিত। এমনটাই মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু। তবে হাইপ্রোফাইল কোচেই সমাধান না খুঁজে তৃণমূল ফুটবলে মনোযোগ বাড়ানোর পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নে জোর দেয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

নারী ফুটবল লিগ এবার বিরতিতে; সময়সীমা বাড়ায় ক্লাবগুলো চিন্তিত

নারী ফুটবল লিগ এবার বিরতিতে; সময়সীমা বাড়ায় ক্লাবগুলো চিন্তিত

সূচি পরিবর্তনের পর এবার বিরতিতে যাচ্ছে নারী ফুটবল লিগ। সময়সীমা বৃদ্ধি পাওয়ায় ক্যাম্পে থাকা ফুটবলারদের নিয়ে চিন্তিত দলগুলো। জাতীয় দলের ক্যাম্প ও অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপের কারণে লিগ বিরতির সিদ্ধান্ত মেনে নিয়েছে ক্লাবগুলো। যদিও ক্ষতিপূরণ হিসেবে দলগুলোকে নির্দিষ্ট পরিমাণ অর্থ পাওয়ার বিষয়টিকে যথেষ্ট মনে করছেন না ক্লাব কর্তারা।

৩০০ একাডেমিকে নিয়ে বাফুফের নতুন সংযোজন একাডেমি কাপ

৩০০ একাডেমিকে নিয়ে বাফুফের নতুন সংযোজন একাডেমি কাপ

২০২৬–২৭ মৌসুমে বয়সভিত্তিক ফুটবলে জাতীয় দলগুলোর জন্য অপেক্ষা করছে চারটি আন্তর্জাতিক ইভেন্ট। থাকছে সাফ অনূর্ধ্ব-২০ ও অনূর্ধ্ব-১৭ দলের সাফ ও এশিয়ান কাপ কোয়ালিফায়ার। পাইপলাইনকে শক্ত করতে দেশ জুড়ে বিস্তৃত ৩০০ একাডেমির ফুটবলারদের কাজে লাগাতে চায় বাফুফে গেম ডেভেলপমেন্ট কমিটি। সেই ধারাবাহিকতায় আয়োজন করা হবে একাডেমি কাপ।

হাইপ্রোফাইল কোচ চান জামাল ভূঁইয়া, মানসম্মত লিগ আয়োজনের দাবি

হাইপ্রোফাইল কোচ চান জামাল ভূঁইয়া, মানসম্মত লিগ আয়োজনের দাবি

হামজা, শমিত সোম আসার পর দেশের মৃত প্রায় ফুটবলে প্রাণ ফিরে আসলেও খুব বেশি পরিবর্তন হয়নি দলের ফলাফলের। যে কারণে হ্যাভিয়ের ক্যাবরেরার পরিবর্তে হাইপ্রোফাইল কোচ চান জামাল ভূঁইয়া। আজ সাংবাদিকদের এমন কথা জানিয়েছেন জাতীয় দলের অধিনায়ক। এদিকে দেশের ফুটবল উন্নয়নে মানসম্মত লিগ আয়োজনের দাবি জানান জামাল।

আবারও অনুশীলনে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল

আবারও অনুশীলনে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল

বাহরাইন অনূর্ধ্ব ২৩ জাতীয় দলের সাথে প্রথম প্রস্তুতি ম্যাচের পর একদিনের বিশ্রাম শেষে বাংলাদেশ অনূর্ধ্ব ২৩ জাতীয় দল ফিরেছে অনুশীলনে। ক্যাম্পে ৫ম দিনের মতো অনুশীলন শেষ করেছে বাংলাদেশের যুবারা।

ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেছেন ক্রিকেট বোর্ডের সভাপতি

ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেছেন ক্রিকেট বোর্ডের সভাপতি

রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে আজ (মঙ্গলবার, ১৯ আগস্ট) বৈঠকে বসেছেন ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বৈঠকে আছেন বিসিবির বোর্ড পরিচালক এবং জাতীয় দলের কোচরাও।

এশিয়ান কাপের মূলপর্বে অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল

এশিয়ান কাপের মূলপর্বে অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল

জাতীয় দলের পর প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলও কোয়ালিফাই করলো এশিয়ান কাপের মূলপর্বে। শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৬-১ গোলে হারলেও গোল ব্যবধানে শর্ত পূরণ করেই টুর্নামেন্টটির টিকিট কেটেছে আফঈদা-সাগরিকারা। যেখানে বড় ভূমিকা রেখেছে পূর্ব তিমুরের বিপক্ষে বাংলাদেশের ৮-০ গোলের বড় জয়।

জাতীয় দলে তরুণদের দাপটে একাদশে অনিয়মিত জামাল ভূঁইয়া

জাতীয় দলে তরুণদের দাপটে একাদশে অনিয়মিত জামাল ভূঁইয়া

জাতীয় দলে তরুণদের দাপটে একাদশে অনিয়মিত জামাল ভূঁইয়া। ক্লাব ফুটবলে কমছে আগ্রহ। গুঞ্জন চলছে ব্রাদার্সে খেলতে পারেন তিনি। তবে অভিজ্ঞ এ মিডফিল্ডার এখনও আছেন জাতীয় দলের পরিকল্পনায়।