
তুচ্ছ ঘটনায় হবিগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অন্তত ২০
ফেসবুকে স্ট্যাটাসকে কেন্দ্র করে হবিগঞ্জ শহরতলীর ধুলিয়াখাল ও তেতৈয়া গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।

পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষে মণিপুরে ১৪৪ ধারা জারি
শিশু মৃত্যু ও গুজবকে কেন্দ্র করে ফের রণক্ষেত্র মণিপুর। মঙ্গলবার কুকি সম্প্রদায় হামলা চালাতে পারে এমন গুজব ছড়িয়ে পড়লে বিষ্ণুপুরের রাস্তায় নামে মেইতেই গোষ্ঠীর সদস্যরা। একপর্যায়ে পুলিশের সঙ্গে ব্যাপক- সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। তাদের দমাতে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। আহত হয় বেশ কয়েকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ (বুধবার, ১৫ এপ্রিল) বিকেল পর্যন্ত বিষ্ণুপুরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। আটক করা হয় বেশ কয়েকজনকে।

ইন্টারকন্টিনেন্টালের সামনে প্রকৌশল শিক্ষার্থী-পুলিশের দফায় দফায় সংঘর্ষ
তিন দফা দাবিতে প্রকৌশলের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টাকালে পুলিশ তাদের বাধা দেয়, সে সময় এই সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ছোড়ে, লাঠিচার্জ এবং নিক্ষেপ করা হয় টিয়ারশেল ও জলকামান।

নিয়োগের দাবিতে শাহবাগে প্রাথমিক বিদ্যালয় ও এনটিআরসিএ নিবন্ধিতদের বিক্ষোভ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েও হাইকোর্টের রায়ে বাতিল হওয়া ৬ হাজার প্রার্থী নিয়োগের দাবিতে রাজধানীর শাহবাগে আন্দোলন করছে। একইসঙ্গে আন্দোলনে নেমেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি প্রত্যাশী এনটিআরসিএ নিবন্ধিতরা। সড়ক অবরোধ করলে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল, জল কামান, সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পুলিশ। করা হয় লাঠিচার্জ।

বয়সসীমা ৩৫ এর দাবিতে চাকরিপ্রত্যাশীদের সাথে পুলিশের সংঘর্ষ
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে আন্দোলনকারীদের উপর টিয়ারশেল এবং সাউন্ডগ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। শাহবাগে সমাবেশ শেষে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিতে গিলে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে পুলিশ। এই ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেছে আন্দোলনকারীরা। চাকরিপ্রত্যাশীর প্রতিনিধিদের সাথে কর্মকমিশন কথা বলার প্রস্তাব দিলে প্রত্যাখ্যান করেন তারা।

বুলেট-গুলিসহ মালামাল উদ্ধার করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর
আইনশৃঙ্খলা বাহিনীর টিয়ারশেল, পিস্তল, সাউন্ড গ্রেনেড, শর্টগান, হ্যান্ডকাফ, বেশ কিছু বুলেট ও গুলিসহ অন্যান্য মালামাল উদ্ধার করেছে ঢাকা দক্ষিণ সিটির ৫২ নম্বর ওয়ার্ডের স্থানীয় ছাত্র ও জনতা। যা তারা হস্তান্তর করবে সেনাবাহিনীর কাছে। এছাড়া ডাকাতি রোধেও তারা দিন-রাত পাহাড়া দিচ্ছে মহল্লার মোড়ে মোড়ে।