
দেশের তথ্যপ্রযুক্তি, কৃষি উদ্যোক্তা ও ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া পার্টনারশিপে বিনিয়োগে আগ্রহী এডিবি
বাংলাদেশের তথ্যপ্রযুক্তি, কৃষি উদ্যোক্তা উন্নয়ন এবং ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া পার্টনারশিপে বিনিয়োগ ও অনুদান প্রদানে আগ্রহ প্রকাশ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

শুধু প্রযুক্তির অগ্রগতি নয়, সেবায় রূপান্তরই লক্ষ্য: ফকির মাহবুব আনাম
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, সেবা অনলাইনে পাওয়া গেলেই তা পুরোপুরি ডিজিটাল হয় না; ডিজিটাল রূপান্তরের সাফল্য মাপতে হবে সেবা নাগরিকের জন্য কতটা সহজ, দ্রুত, স্বচ্ছ ও সহজলভ্য হলো তা দিয়ে, প্রযুক্তির সংখ্যা দিয়ে নয়।

জাপানের মারুবেনিকে তথ্যপ্রযুক্তি, সার ও জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
জাপানের মারুবেনি করপোরেশনকে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি, সার ও জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে দ্বিতীয় কাফকো সার কারখানা স্থাপন এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ডেটা সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে।

চাকরির প্রলোভনে স্ক্যাম সেন্টার, দেশে ফিরে নতুন চক্র গড়ছেন ভুক্তভোগীরাই
তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মানুষকে বোকা বানাচ্ছে কিছু অপরাধী চক্র। ধোঁকা দিয়ে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। কেউবা চাকরির প্রলোভনে পড়ে দেশান্তরিও হচ্ছেন। ফিরে এসে তারা প্রতারণার গল্প বলে আড়ালে তৈরি করছে নতুন অপরাধ চক্র। দেশেই গড়ে তুলছেন স্ক্যাম সেন্টার। কম্বোডিয়া, লাওস ও মিয়ানমার থেকে ফিরে আসা বাংলাদেশিদের এই চক্রের সঙ্গে চট্টগ্রাম ও কক্সবাজারে গ্রেপ্তার বিদেশি নাগরিকদের কোনো যোগাযোগ আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

ইউরোপ, আমেরিকাসহ বিভিন্ন দেশ থেকে বিনিয়োগকারীরা আসতে চান: মাহবুব আনাম
চীন, ইউরোপ, আমেরিকাসহ বিভিন্ন দেশ থেকে বিনিয়োগকারীরা আসতে চাচ্ছেন বলে জানিয়েছেন— ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম। আজ (শনিবার, ৮ আগস্ট) দুপুরে গাজীপুরের কালিয়াকৈর হাই-টেক পার্কে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশের (ইউএফটিবি) আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠিত ‘রোবোফিউশন ১ দশমিক ০’ জাতীয় রোবোটিক্স উৎসবের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অফলাইন গেমস এখনো কেনো জনপ্রিয়
স্মার্টফোন আর হাই-স্পিড ইন্টারনেটের যুগে পুরো পৃথিবীই এখন অনলাইন নির্ভর। তবে এখনো স্মার্টফোন বা কম্পিউটারে অফলাইন গেমের জনপ্রিয়তা টিকে রয়েছে। এসব গেম খেলতে অনলাইনে থাকার বা ইন্টারনেটে যুক্ত হওয়ার প্রয়োজন হয় না। আর একবার গেম খেলা শুরু হলে চোখের পলকে সময় কেটে যায়।

সাংবাদিকতার সর্বোচ্চ মান ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আইনবিষয়ক সাংবাদিকতায় সর্বোচ্চ পেশাদারিত্ব, নৈতিক মান, সততা ও দায়িত্বশীলতা বজায় রেখে কাজ করার জন্য ল’ রিপোর্টার্স ফোরামের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।

নারায়ণগঞ্জে সংঘবদ্ধ গাড়ি চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ চোরাই গাড়ি
নারায়ণগঞ্জের আদালত চত্বর থেকে চুরি হওয়া একটি প্রাইভেট কার উদ্ধারের ঘটনায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ গাড়ি চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের দেয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লার নাঙ্গলকোট থেকে চুরি হওয়া একটি গাড়িসহ মোট তিনটি চোরাই গাড়ি উদ্ধার করা হয়েছে।

রাউজানে যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি রাঙামাটিতে গ্রেপ্তার
চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যা মামলার অন্যতম মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত মো. আইয়ুবকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৭।

ক্যাশলেস লেনদেন বাড়াতে পয়েন্ট অব সেলস মেশিনে করছাড়
ক্যাশলেস লেনদেন ব্যবস্থাকে উৎসাহিত করতে পয়েন্ট অব সেলস (পিওএস) মেশিন আমদানিতেও শুল্ক ও আগাম কর কমানোর প্রস্তাব দেয়া হয়েছে। একই সঙ্গে, তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ এবং আইটি খাতে কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে কম্পিউটার ও সংশ্লিষ্ট যন্ত্রপাতি আমদানিতে বিদ্যমান বিভিন্ন শুল্ক ও কর প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে।

বৈশ্বিক আইটি বাজারে বাংলাদেশ; বাড়ছে সম্ভাবনা, রয়েছে চ্যালেঞ্জও
দেশের তথ্যপ্রযুক্তি খাত এখন আর শুধু অভ্যন্তরীণ চাহিদা পূরণেই সীমাবদ্ধ নয়। সফটওয়্যার, মোবাইল অ্যাপ, ফিনটেক সল্যুশন ও আউটসোর্সিং সেবার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে নিজেদের অবস্থান তৈরি করছে বাংলাদেশের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। বৈদেশিক মুদ্রা অর্জনের সম্ভাবনাময় এই খাতকে ঘিরে বাড়ছে আশাবাদ। তবে একইসঙ্গে রয়েছে দক্ষ জনবল সংকট, আন্তর্জাতিক মান বজায় রাখা এবং নতুন বাজারে প্রবেশের মতো চ্যালেঞ্জ।

নেপালে আইটি ও ক্লাউড সেবা সম্প্রসারণ করলো বাংলাদেশি প্রতিষ্ঠান স্মার্ট ল্যাব
নেপালের বাজারে আইটি ও ক্লাউড সলিউশন সেবা চালু করেছে বাংলাদেশের শীর্ষ তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান স্মার্ট ল্যাব। এরই অংশ হিসাবে নেপালের অন্যতম শীর্ষ বিপণন ও যোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান ‘আউটরিচ’-এর সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি।