
দিনাজপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরের বিরামপুরে চারটি উপজেলার খেলোয়াড় নিয়ে খালেদা জিয়া স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। আজ (শনিবার, ৩ অক্টোবর) বিকেলে বিরামপুর মিনি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ডা এজেডএম জাহিদ হোসেন এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম।

খেলাধুলার মাধ্যমে একটি সুন্দর দেশ গঠন করা সম্ভব: ক্রীড়া প্রতিমন্ত্রী
খেলাধুলার সার্বিক প্রসার ও অনুশীলনের মাধ্যমে তরুণ সমাজকে সুসংগঠিত করে একটি সুন্দর বাংলাদেশ গঠন করা সম্ভব বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, ‘বর্তমান সরকার কর্তৃক গৃহীত ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খেলাধুলার উন্নয়ন, খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচির মতো দূরদর্শী পদক্ষেপগুলো দীর্ঘদিনের পরিকল্পনার ফসল, যা গত ৭ মাসে বাস্তবায়ন শুরু হয়েছে। বিশেষ করে নির্বাচনি ইশতেহার অনুযায়ী ক্রীড়া খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়েছে।’

হিলি সীমান্তে মাদকের সহজলভ্যতা ও বিস্তারে বাড়ছে উদ্বেগ
হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় হাত বাড়ালেই মিলছে নানা ধরনের মাদক। পূর্বে শহরকেন্দ্রিক বিস্তার থাকলেও এখন প্রত্যন্ত গ্রাম অঞ্চলে ছড়িয়ে পড়েছে মাদকের প্রকোপ। এতে উদ্বিগ্ন অভিভাবক ও সচেতন মহল। তবে কঠোর নজরদারি ও নিয়মিত অভিযানে মাদকসেবী ও ব্যবসায়ীদের আটক করা হচ্ছে বলে জানান পুলিশ।

রাতে গল্প করে ফিরলো রুমে; সন্ধ্যায় মিললো ঝুলন্ত মরদেহ
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (বুধবার, ২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন একটি ছাত্রীনিবাসের তৃতীয় তলার কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

দিনাজপুরে ওয়ান শুটার ও গুলিসহ দু’জন আটক
দিনাজপুর শহরে রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালিয়ে দেশিয় তৈরি একটি ওয়ান শুটার ও চার রাউন্ড তাজা কার্তুজসহ দু’জনকে আটক করেছে ট্রাফিক পুলিশ।

দিনাজপুরে বিদ্যুৎ সংকট: ব্যাহত হচ্ছে উৎপাদন, বাড়ছে জ্বালানি খরচ
কৃষি, শিল্প ও ব্যবসা—দিনাজপুরের অর্থনীতির প্রায় প্রতিটি খাতই বিদ্যুতের ওপর নির্ভরশীল। কিন্তু চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় চলছে ঘন ঘন লোডশেডিং। ব্যাহত হচ্ছে উৎপাদন, বাড়ছে জ্বালানি খরচ। সবচেয়ে বেশি চাপে পড়েছেন কৃষক, শ্রমজীবী ও ক্ষুদ্র উদ্যোক্তারা।

দিনাজপুরে র্যাবের অভিযানে ৯২ রাউন্ড গুলি উদ্ধার
দিনাজপুরের পার্বতীপুরে পরিত্যক্ত অবস্থায় ৯২ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল (শনিবার, ১২ সেপ্টেম্বর) রাতে উপজেলার রামপুর ইউনিয়নের বাসুপাড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে এসব গুলি উদ্ধার করা হয়।

দিনাজপুরে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত
দিনাজপুরে বাংলাদেশের সঙ্গে রাধিকাপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল (শনিবার, ১২ সেপ্টেম্বর) ভারতের অভ্যন্তরে একটি বাংলাদেশি চোরাকারবারি দলের ওপর বিএসএফের চকশিবানন্দ ক্যাম্পের সদস্যরা গুলি চালায়।

দিনাজপুরে তিন প্রতিষ্ঠানে পৃথক অভিযানে ১৫৭৭ বস্তা সার জব্দ
দিনাজপুরের খানসামা উপজেলায় পৃথক তিনটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অবৈধ ও অতিরিক্ত মজুত করা ১ হাজার ৫৭৭ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। আজ (শুক্রবার, ১১ সেপ্টেম্বর) উপজেলার টংগুয়া বাজারে বিসিআইসি অনুমোদিত সার ডিলার প্রতিষ্ঠান মেসার্স আসাদুজ্জামান ট্রেডার্সে অভিযান চালায় প্রশাসন।

সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে স্ত্রী; হাসপাতালে কাতরাচ্ছে স্বামী আর দুই সন্তান
নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে বিয়ের দাওয়াতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রুমি আক্তার (২৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী ও দুই সন্তান গুরুত্বর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হিলি স্থলবন্দরে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু
ছয় দিন বন্ধ থাকার পর দিনাজপুর জেলার হিলি স্থলবন্দর দিয়ে পর পুনরায় ভারত থেকে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। আজ (শনিবার, ৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় হিলি স্থলবন্দর কাস্টমস বিভাগের উপপরিচালক মো. আনোয়ার হোসেন এ কথা জানান।

দিনাজপুরে শ্যামলী এনআর ট্রাভেলসের বাসে আগুন
দিনাজপুর সদর উপজেলার বটতলি ট্রাক টার্মিনাল এলাকায় শ্যামলী এনআর ট্রাভেলসের একটি যাত্রীবাহী কোচে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ (শনিবার, ৫ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনায় বাসটির ইঞ্জিনসহ প্রায় সম্পূর্ণ পুড়ে যায়।