দিনাজপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

দিনাজপুর
খালেদা জিয়া স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠান
এখন মাঠে , ফুটবল
এখন জনপদে
1

দিনাজপুরের বিরামপুরে চারটি উপজেলার খেলোয়াড় নিয়ে খালেদা জিয়া স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। আজ (শনিবার, ৩ অক্টোবর) বিকেলে বিরামপুর মিনি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ডা এজেডএম জাহিদ হোসেন এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম।

উদ্বোধনী ম্যাচে হাকিমপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও বিরামপুর চারটি উপজেলার খেলোয়াড়ের সমন্বয়ে গঠিত দুইটি দল অংশগ্রহণ করেন। উদ্বোধনী ম্যাচে ঘোড়াঘাট উপজেলাকে ০১ গোলে হারিয়ে বিজয়ী হন হাকিমপুর উপজেলা।

এসময় উপস্থিত ছিলেন— জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা,জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মোফাজ্জল হোসেন দুলাল, জেলা বিএনপির সহ সভাপতি আতিকুর রহমান রাজা, প্রধান অতিথির সহধর্মিণী বিশিষ্ট চিকিৎসক ডা. শরিফা করিম স্বর্না, সমাজকল্যাণ মন্ত্রীর সহকারী একান্ত সচিব ডাক্তার জাভেদ হোসেনসহ আরও অনেকে।

জেআর