
জামালপুরে গৃহবধূকে ধর্ষণের দায়ে দুইজনকে মৃত্যুদণ্ড
জামালপুরে এক গৃহবধূকে ধর্ষণের দায়ে দুইজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ (সোমবার, ১০ আগস্ট) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন।

টাঙ্গাইলে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড; ধর্ষণ মামলায় ৩ জনের যাবজ্জীবন
টাঙ্গাইলে পৃথক হত্যা ও ধর্ষণ মামলায় একজনকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় এক নারীকে ১৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

ধর্ষণ মামলায় কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার
নেত্রকোণার আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া (৩৩) ওরফে ‘রিপন ভিডিও’-কে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। আজ (শুক্রবার, ৭ আগস্ট) দুপুরে গ্রেপ্তার রিপনকে নেত্রকোণা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নরসিংদীতে স্কুল শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ, গ্রেপ্তার ২
নরসিংদীর রায়পুরায় অষ্টম শ্রেণি পড়ুয়া এক স্কুল শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ, ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবির অভিযোগ উঠে স্থানীয় চার যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় করা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফ্যামিলি কার্ডের নামে এনআইডি সংগ্রহ; ফাঁকা ঘরে কিশোরীকে ধর্ষণেরচেষ্টার অভিযোগ
ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ড দেয়ার কথা বলে ঘরে ঢুকে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় গতকাল (মঙ্গলবার, ২৮ জুলাই) ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে সদর থানায় মামলাটি করেন।

হরিরামপুরে তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পদ্মার চরাঞ্চলে মানসিক ও বাক-প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। আজ (রোববার, ২৬ জুলাই) এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে হরিরামপুর থানায় চারজনকে আসামি করে মামলা করেছেন।

ফরিদপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
ফরিদপুরের সালথায় ৯ বছর বয়সী ৩য় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে শওকত মিয়া (৩৮) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

চাঁদপুরে শিশুধর্ষণ মামলায় ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড
চাঁদপুরের মতলব উত্তরে সাত বছর বয়সী শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় মো. অরুণ ভু্ইঁয়াকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত।

পঞ্চগড়ে হাসপাতালে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে একজন গ্রেপ্তার
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মতিয়ার রহমান (৫৭) নামে এক বৃদ্ধ রোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শিশু ধর্ষণ-হত্যার তিন মামলায় তিন আসামির ফাঁসির আদেশ
চট্টগ্রামে শিশু আয়নী হত্যা মামলায় একমাত্র আসামি রুবেলকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আর চুয়াডাঙ্গায় শিশু মরিয়ম ধর্ষণ ও হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এদিকে মাগুরায় স্কুলছাত্রী রাজিয়া ধর্ষণ ও হত্যা মামলায় একজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

নিছামনির বাবাকে অটোরিকশা দিলেন বিএনপি নেতা প্রিন্স
বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স ধোবাউড়ার গোয়াতলায় ইউনিয়নের ধর্ষণ ও হত্যার শিকার শিশু নিছামনির বাবা রাজু মিয়ার কর্মসংস্থানের জন্য তার হাতে একটি অটোরিকশা (অটোবাইক) তুলে দিয়েছেন।

কুষ্টিয়ায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকি ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায় পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই এলাকার রিফাত প্রামাণিক (১৭) নামে এক কিশোরের বিরুদ্ধে। গতকাল (রোববার, ১৩ জুলাই) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।