
নতুন কুঁড়ির চ্যাম্পিয়ন কিসকুর মাকে ক্রীড়া প্রতিমন্ত্রীর আর্থিক সহযোগিতা ও চাকরির আশ্বাস
নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরে রংপুর বিভাগের চ্যাম্পিয়ন ফুটবল দলের অন্যতম সেরা স্ট্রাইকার কিসকু। মাঠের লড়াইয়ে কিসকু সেরা হলেও মনের কোণে লুকিয়ে ছিলো একটি ছোট্ট আকুতি। কিসকু এক গণমাধ্যমে জানান, যদি তার মায়ের কাছে একটি ফোন থাকতো, তাহলে সে তার মায়ের সাথে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দটুকু ভাগাভাগি করে নিতে পারতো। গণমাধ্যমে কিসকুর সেই আবেগঘন বক্তব্যের পর সেটি নজর কাড়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের।

নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরের পর্দা নামলো
দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে খুদে ক্রীড়াবিদদের তুলে আনার লক্ষ্যে আয়োজিত আড়াই মাসব্যাপী মহাযজ্ঞ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর প্রথম আসরের পর্দা নামলো। ভবিষ্যতের তারকারাও খুশি জাতীয় পর্যায়ে নিজেদের মেলে ধরতে পেরে।

শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আজকের শিশুরা যদি আগামী দিনে নিজেদের সঠিকভাবে গড়ে তুলতে পারে, তবেই ভবিষ্যতে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

নতুন কুঁড়ি স্পোর্টস: গতিতে সেরা মারিয়া-জাকির
নতুন কুঁড়ি স্পোর্টসের শেষ দু’টি ইভেন্ট ছিলো ছেলে ও মেয়েদের ১০০ মিটার স্প্রিন্ট। আর্মি স্টেডিয়ামের সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনেই হলো দুই জনপ্রিয় ইভেন্ট। ছেলেদের ইভেন্টে সেরা হয়েছেন খুলনার জাকির হোসেন এবং মেয়েদের ইভেন্টে সেরা হয়েছেন ঢাকার মারিয়া। কিশোর-কিশোরীদের সেরার লড়াই সামনে থেকে উপভোগ করেন প্রধানমন্ত্রী। পরে তিনি মারিয়া ও জাকিরকে কাছে ডেকে নেন এবং বাহবা জানান।

নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনীতে মাঠে থাকবেন প্রধানমন্ত্রী
পর্দা নামতে যাচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬-এর জাতীয় পর্বের। গত ২ মে সিলেটে শুরু হওয়া নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপ্তি হবে আগামীকাল (সোমবার, ২৭ জুলাই)। সেই সমাপনীতে মাঠে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

৪৫৯৯টি ইউনিয়নে একটি করে মাঠ তৈরির উদ্যোগ নিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী
সরকার ৪৫৯৯টি ইউনিয়নে একটি করে মাঠ তৈরির উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ঢাকাসহ সারাদেশে খালি জায়গা পেলেই খেলা উপযোগী মাঠ তৈরির নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

নতুন কুঁড়ি স্পোর্টস ফুটবল: ফাইনালে সিলেট, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর
রোমাঞ্চকর লড়াই আর দারুণ সব নৈপুণ্যের মধ্য দিয়ে শেষ হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ফুটবলের সেমিফাইনাল পর্ব। বালক ও বালিকা উভয় বিভাগেই হাড্ডাহাড্ডি লড়াই শেষে নির্ধারিত হয়েছে ফাইনালের টিকিট পাওয়া দলগুলো। টুর্নামেন্টের উত্তেজনাপূর্ণ এসব ম্যাচে তরুণ ফুটবলারদের পারফরম্যান্স দর্শকদের নজর কেড়েছে।

ক্রিকেটে বালক বিভাগের ফাইনালে রাজশাহী-রংপুর, বালিকা বিভাগে ময়মনসিংহ-ঢাকা
নতুন কুঁড়ি স্পোর্টস
নতুন কুঁড়ি স্পোর্টস টুর্নামেন্টের ক্রিকেট ইভেন্টের বালক বিভাগে ফাইনালে উঠেছে রাজশাহী ও রংপুর অঞ্চল। বালিকা বিভাগের ফাইনাল হবে ময়মনসিংহ ও ঢাকা অঞ্চলের মধ্যে।

সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসবে ভারতীয় ক্রিকেট দল: ক্রীড়া প্রতিমন্ত্রী
সব শঙ্কা উড়িয়ে সেপ্টেম্বরেই বাংলাদেশ সফরে আসবে ভারতীয় ক্রিকেট দল। নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্যায়ের উদ্বোধন শেষে এমনটাই জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। প্রতিযোগিতার বাছাই প্রক্রিয়া ও নতুন আসর শুরুর সময়ও জানিয়েছেন তিনি।

টেপ টেনিস থেকে মিরপুরের মঞ্চে রাজবাড়ির মশিউর
গল্পের শুরুটা খুব সাধারণ, বাড়ির আশপাশে টেপ টেনিস ক্রিকেটে হাতেখড়ি। সঙ্গী অনূর্ধ্ব-১৮ দলে খেলা বড় ভাই। সেই ছোট্ট উঠানের ক্রিকেটই বদলে দিলো মশিউর রহমানের গতিপথ।

নতুন কুঁড়ি প্রথম আসরের জাতীয় পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন কাল
দেশব্যাপী প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর চূড়ান্ত পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন কাল। প্রধান অতিথি হিসেবে আগামীকাল (মঙ্গলবার, ২১ জুলাই) জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। সকাল ১০টায় মিরপুর সুইমিং কমপ্লেক্সে সাঁতার ইভেন্ট উদ্বোধনের মাধ্যমে তিনি এ কর্মসূচির সূচনা করবেন।

১৮ জুলাই শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টসের’ জাতীয় পর্ব, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী
দেশব্যাপী প্রতিভাবান খুদে খেলোয়াড় বাছাইয়ের কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টসের’ জাতীয় পর্যায়ের চূড়ান্ত আসর ১৮ জুলাই শুরু হবে। আর ২৭ জুলাই আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।