৪৫৯৯টি ইউনিয়নে একটি করে মাঠ তৈরির উদ্যোগ নিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক
দেশে এখন
0

সরকার ৪৫৯৯টি ইউনিয়নে একটি করে মাঠ তৈরির উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ঢাকাসহ সারাদেশে খালি জায়গা পেলেই খেলা উপযোগী মাঠ তৈরির নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

আজ (রোববার, ২৬ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এসময় সফলভাবে বিশ্বকাপ ফুটবল সম্প্রচারের উদ্যোগ নেয়ায় তথ্যমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে সব দায়িত্বভার গ্রহণ করবে সরকার। আগামীর অলিম্পিকে অংশ নেয়ার জন্য তাদের প্রস্তুত করা হবে।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘সেপ্টেম্বরে এশিয়ান গেমসের পর খেলোয়াড়দের বাছাই করে বছরব্যাপী প্রস্তুতি গ্রহণ করা হবে। দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেয়া হচ্ছে।’

এছাড়া বাংলাদেশের ফুটবল বিশ্বকাপ খেলার জন্য প্রাথমিক প্রস্তুতি নেয়া হচ্ছে বলেও জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, ‘১০ থেকে ২০ বছর বা কোনো এক সময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে।’

এসএইচ