নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরের পর্দা নামলো

নতুন কুঁড়ি
এখন মাঠে , অন্য সব খেলা
দেশে এখন
0

দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে খুদে ক্রীড়াবিদদের তুলে আনার লক্ষ্যে আয়োজিত আড়াই মাস ব্যাপী মহাযজ্ঞ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর প্রথম আসরের পর্দা নামলো। ভবিষ্যতের তারকারাও খুশি জাতীয় পর্যায়ে নিজেদের মেলে ধরতে পেরে।

আনন্দ, উৎসব, উল্লাস আর বিজয়ের নিশান উড়িয়েই পর্দা নামলো নতুন কু্ঁড়ি স্পোর্টসের প্রথম আসরের। দেশের সেরা সব খুদে ক্রীড়াবিদদের জয়োৎসবে মুখোরিত হলো আর্মি স্টেডিয়াম।

গতকাল (সোমবার, ২৭ জুলাই) নতুন কুঁড়ির সমাপনী অনুষ্ঠানের শুরুটা নিজেদের রঙে রাঙায় সিলেট বালক ফুটবল দল। শেষ মুহূর্তের গোলে দেশসেরা হওয়ার গৌরব অর্জন করে উচ্ছ্বাসে ফেটে পড়ে দলটি। ফাইনালে দুর্দান্ত গোল করা জিসান জানালেন নিজের অনুভূতির কথা।

আরও পড়ুন:

অন্যদিকে, মাথায় ৯ সেলাই আর ইনজুরি নিয়েও ফাইনাল খেলেন রংপুর অধিনায়ক অন্যনা। রাজশাহীকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে বিজয় উল্লাস করা রংপুর কাপ্তান জানান নিজের চড়াইউৎরাই পেরিয়ে এই শিরোপা জয়ের আবেগের গল্প।

এছাড়াও সমাপনী অনুষ্ঠানে ছিলো অ্যাথলেটিক্সের সবচেয়ে আর্কষনীয় দুই ইভেন্ট। বালক ও বালিকাদের ১০০ মিটারের দৌড়। সেখানেও বিজয়ীরা জানান এত বড় মঞ্চে আসতে পেরে উচ্ছ্বসিত তারা। তবে এখানেই থেমে নেই, নিজেদের নিয়ে যেতে চান বিশ্বমঞ্চে।

এসএইচ