
সাবেক এমপি বুবলী আবারও গ্রেপ্তার
সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় নরসিংদীর সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

নরসিংদীতে ভাইয়ের হাতে ভাই খুন!
নরসিংদীতে ছুরিকাঘাতে আল-আমিন মিয়া (৩০) নামে এক যুবক খুন হয়েছে। আজ (শনিবার, ২ মে) সকালে শহরের সাটিরপাড়া এলাকার আজাদ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন নরসিংদী মডেল থানার ওসি এআরএম আল-মামুন।

নরসিংদীতে মাদকাসক্ত স্বামীর হাতে স্ত্রী খুন!
নরসিংদীর রায়পুরায় পারিবারিক কলহের জেরে মাদকাসক্ত স্বামীর ছুরিকাঘাতে আফিয়া আক্তার (৪৫) নামে এক গৃহবধূ খুন হয়েছে। আজ (মঙ্গলবার, ২৮ এপ্রিল) রাতে উপজেলার হাইমারা এলাকায় এই ঘটনা ঘটে। দুপুরে মরদেহটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে নিয়ে আসে পুলিশ।

নরসিংদীতে ফেব্রিক্স কারখানায় হামলা-চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন
নরসিংদীর মাধবদীতে ওয়াকফি নিট ফেব্রিক্স প্রাইভেট লিমিটেড নামের একটি নির্মাণাধীন পোশাক কারখানায় হামলা, চাঁদাবাজি ও প্রতিষ্ঠানের কর্মীদের মারধরের অভিযোগ তুলে এর প্রতিবাদ এবং জড়িতদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে কারখানা কর্তৃপক্ষ।

নরসিংদীতে বিদ্যুৎ উপকেন্দ্রের যন্ত্রাংশ লুট
নরসিংদীতে বিদ্যুৎ উপকেন্দ্রের নিরাপত্তা প্রহরী ও লাইনম্যানকে অস্ত্রের মুখে জিম্মি করে তামার তার, ডিসকানেক্ট সুইচের ব্লেড, কন্ট্রোল প্যানেল ক্যাবল ও রাইজারের তার লুটের অভিযোগ উঠেছে।

নরসিংদীর দিয়ারা সেটেলমেন্ট অফিসে ‘জিম্মি’ হচ্ছে সাধারণ মানুষ
অনিয়ম আর ভোগান্তির আরেক নাম নরসিংদীর দিয়ারা সেটেলমেন্ট অফিস। ভুক্তভোগীদের দেয়া তথ্যে, বাড়তি অর্থ লেনদেনসহ ভোগান্তির সংবাদ সংগ্রহে গেলে বিপাকে পড়তে হয় এখন টেলিভিশন টিমকেও। সাধারণ মানুষকে জিম্মি করে কীভাবে কি করা হচ্ছে এই দপ্তরে?

৩২ দিন বন্ধের পর ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানায় উৎপাদন শুরু
গ্যাস সংকটের কারণে এক মাস দুই দিন বন্ধ থাকার পর উৎপাদনে ফিরেছে দেশের অন্যতম বৃহৎ ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান নরসিংদীর ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা। আজ (সোমবার, ৬ এপ্রিল) দুপুর থেকে কারখানাটি উৎপাদনে ফিরেছে। সন্ধ্যায় কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. ফখরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

‘গোসলে অনীহায়’ ৭ বছরের মাদ্রাসা শিক্ষার্থীকে বেত্রাঘাতে রক্তাক্ত, শিক্ষক আটক
নরসিংদীতে ৭ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীকে বেত্রাঘাতে রক্তাক্ত করার অভিযোগে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। আটক শিক্ষক নাজমুল ইসলাম নরসিংদীর ভেলানগর জেলখানা মোড়ে অবস্থিত মাদরাসাতুল আবরার এরাবিয়া মাদ্রাসার শিক্ষক বলে জানা গেছে। ভুক্তভোগী শিশু মুজাহিদ হোসেন (৭) শিবপুর উপজেলার কারারচর এলাকার জুয়েল মিয়ার ছেলে।

প্রত্ন-গবেষক হাবিবুল্লা পাঠান স্মরণে শোকসভা; জাদুঘর নির্মাণের দাবি
আড়াই হাজার বছরের প্রাচীন প্রত্নস্থান উয়ারী বটেশ্বরের সদ্য প্রয়াত প্রত্ম গবেষক এবং বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত লোকসাহিত্যিক হাবিবুল্লা পাঠান স্মরণে তার নিজ জেলা নরসিংদীতে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। আজ (শনিবার, ৪ এপ্রিল) বিকেলে নরসিংদী প্রেসক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করে বাংলাদেশ প্রগতি লেখক সংঘ।

‘জ্বালানি অনিশ্চয়তায়’ নরসিংদীতে বাইক বাজারে ধস, অর্ধেকে নেমেছে বেচাকেনা
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের বাজারে ‘তৈরি হওয়া অনিশ্চয়তার’ ঢেউ এসে লেগেছে দেশের স্থানীয় বাজারেও। নরসিংদীতে মোটরসাইকেল বেচাকেনা ও সারাইয়ের কাজ প্রায় অর্ধেকে নেমে এসেছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষ; বিপাকে পড়েছেন জেলার প্রায় অর্ধলক্ষ মানুষ।

আলোচিত এএসপি শামীম আনোয়ারকে সিআইডিতে বদলি
নরসিংদীর মাধবদীর কিশোরী ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান অভিযুক্ত নূরাকে ভারতে পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তারসহ জেলার চাঁদাবাজি ও মাদকবিরোধীদের বিপরীতে কঠোর অবস্থান নিয়ে আলোচনায় আসা নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শামীম আনোয়ারকে জেলা পুলিশ থেকে সরিয়ে সিআইডিতে বদলি করা হয়েছে।

নরসিংদীর ধর্ষণকাণ্ড: ‘কার্যকলাপে’ বিরক্ত, মেয়েকে হত্যা করে নাটক সাজান সৎ বাবা
নরসিংদীর মাধবদীতে আলোচিত আমেনা আক্তার (১৫) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। মেয়ের বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে বিরক্ত হয়ে তাকে হত্যা করেন তার সৎ বাবা আশরাফ আলী।