নরসিংদীতে সবজির বাম্পার ফলনেও কৃষকের লোকসানের হিসাব

সবজির মাঠ
এখন জনপদে
কৃষি
0

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে সবজির অন্যতম যোগানদাতা নরসিংদী। কিন্তু বছর বছর সার ও কীটনাশকের দাম বৃদ্ধি এবং হিমাগার না থাকায় উৎপাদন খরচের সাথে মিলছেনা কাঙ্খিত মুনাফা। সবুজ ফসলের আড়ালে লোকসানের হিসেব মিলছে না কৃষকদের।

নরসিংদীর শিবপুরের এই কৃষকের বক্তব্যে আন্দাজ করা যায় শীতকালীন সবজির ভাণ্ডার হিসেবে খ্যাত নরসিংদীর কৃষকদের অবস্থা। ফসলি জমি আর সোনাঝড়া মাটির রঙ ঠিক যতটা সোনালি, কৃষকের ভাগ্য ও কি ঠিক ততটা!

চলতি বছর নরসিংদীতে শীতকালীন সবজি আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১০ হাজার ৮২৮ হেক্টর জমিতে। ইতিমধ্যে প্রায় সাড়ে ৩ হাজার হেক্টর জমির আবাদ সম্পন্ন হয়েছে।

সার থেকে শুরু করে কীটনাশক সব কিছুরই দাম বেড়েছে গড়ে ৩০ শতাংশ। সেই সাথে যোগ হয়েছে শ্রমিকের বাড়তি মজুরি। কৃষকরা বলছেন, উৎপাদন খরচ যতটা বাড়ে বিক্রয় মূল্য কখনোই ততটা বাড়ে না। এছাড়া, হিমাগার না থাকার পুরনো সমস্যা যেন মরার উপর খাড়ার ঘা। ফুলকপি, সিম, মুলা, লাউ, টমেটো, আলু সহ অন্যান্য পচনশীল সবজি চাষ নিয়ে সংকটে জেলার শিবপুর ও রায়পুরা সহ সকল উপজেলার কৃষকরা।

কৃষকরা জানান, সবজির দাম পাওয়া অনেক কঠিন, সার, হস্পিট, পটাশ, এগিলা দাম, ঔষধ, কীটনাশক এসবের দাম প্রচুর। আগে যদি দাম ৫০ টাকা এটি ১০০ টাকা কেনা লাগে।

আরও পড়ুন:

তবে, সার ও কীটনাশকের দাম বৃদ্ধির বিষয়টি অস্বীকার করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তাদের দাবি অসাধু ব্যবসায়ীরা কৃত্তিম সংকট তৈরি করছে। হিমাগর সংকটসহ অন্যান্য সমস্যা সমাধানে, নানা পরিকল্পনা তুলে ধরলেন এই কর্মকর্তা।

নরসিংদী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ মতিয়ার রহমান বলেন, ‘মিনি কোল্ড স্টোরেজের মাধ্যমে আমরা আশা করছি যে কৃষক যখন তারা সবজির দামটা যখন একটু কমে যাবে তখন তারা যেন মিনি কোল্ড স্টোরেজে সংরক্ষণ করে, পরবর্তীতে দামটা যখন বৃদ্ধি হবে তখন তারা বিক্রি করে যেন লাভবান হতে পারে। নিরাপদ এবং বিষমুক্ত সবজি এই নরসিংদীতে যেন আরও এখন যে পরিমাণ উৎপাদন উৎসাহিত হচ্ছে এটা যেন আরও সুন্দর হয়, আরও সাবলীল হয়, সেজন্য আমরা পরিকল্পনা মাফিক কাজ করে ইনশাল্লাহ এগিয়ে যাবো।’

প্রায় ৬১ হাজার হেক্টর আবাদি জমির এই জেলায়, অন্তত ৪ লাখ মানুষের সরাসরি জীবিকা জড়িয়ে আছে মাটির সাথে। চড়া বাজারের এই বৈরী সময়ে, মাঠের সোনালি ফসল যেন কৃষকের ঘরে হাসির বদলে কান্নার কারণ না হয়ে দাঁড়ায়-এমনটাই প্রত্যাশা এই জনপদের।

এফএস