এর আগে, গতকাল (রোববার, ৮ নভেম্বর) দিবাগত রাতে নারায়ণগঞ্জ জেলার বান্টি ও নরসিংদীর শালিধা থেকে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আশিকুর রহমান জানান, জেলার শীর্ষ সন্ত্রাসী সনেটকে গোপন তথ্যের ভিত্তিতে গতরাতে সদর থানা পুলিশ নারায়ণগঞ্জ জেলার পাঁচরুখী বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে আটক করে। পরে তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী নরসিংদী শহরের শালিধা মহল্লার মানিক মিয়ার পেছনের ফাঁকা জায়গা হতে অবৈধ ১টি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ৭ রাউন্ড গুলি জব্দ করা হয়।
আরও পড়ুন:
এলাকায় আধিপত্য বিস্তারসহ চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য সে অস্ত্র ও গুলি মজুদ রেখেছিলো বলে জানান পুলিশের এ কর্মকর্তা। তিনি আরও জানান, এ ঘটনায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।
একই রাতে পৃথক অভিযানে সনেটের সহযোগী ১১ মামলার আসামি রাকিবকেও গ্রেপ্তার করে ডিবি।
এছাড়া সনেট মোল্লার বিরুদ্ধে ডাকাতি, হত্যা, অপহরণ, মাদক ও অস্ত্রসহ বিভিন্ন অপরাধে নরসিংদীসহ বিভিন্ন জেলায় ২৯টি মামলা রয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. আশিকুর রহমান।





