
১০ বছরেই গিনেস রেকর্ডে ফ্যাশন ডিজাইনার ম্যাক্স আলেকজান্ডার
চার বছর বয়সে ফ্যাশন ডিজাইন শুরু, ১০ বছর বয়সে দু’টি গিনেস রেকর্ড অর্জন। বলছি, শিশুকালেই তারকা ডিজাইনার বনে যাওয়া যুক্তরাষ্ট্রের শিশু ম্যাক্স আলেকজান্ডারের কথা। নিজের ফ্যাশন ব্র্যান্ড ম্যাক্স লেবেল-এর লোগোতে দেশ-বিদেশে বিক্রি হচ্ছে তার ডিজাইন করা পোশাক। নিউ ইয়র্কের ট্রাইবেকা ফিল্ম ফেস্টিভ্যালে তার জীবনী নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শনী হয়েছে।

নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে গুলি, বিশ্বকাপ আয়োজনের মধ্যেই আতঙ্ক
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্যস্ততম এলাকা টাইমস স্কয়ারে গতকাল (বৃহস্পতিবার, ১৮ জুন) দুপুরে কয়েক দফা গুলির ঘটনা ঘটেছে। আকস্মিক এই ঘটনায় আতঙ্কিত পর্যটক ও পথচারীরা প্রাণ বাঁচাতে দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকেন। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে কিছুক্ষণের মধ্যেই এক সন্দেহভাজনকে ধাওয়া করে ধরা হয়েছে। নিউ ইয়র্কের ফায়ার সার্ভিস বিভাগ জানিয়েছে, আহত একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে, তবে তার অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস, এনবিসির প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আমাকে ‘বোকা নয়, মেধাবী স্বৈরাচারী একনায়ক’ বলুন—ট্রাম্প
সমালোচকদের উদ্দেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাকে কেউ ‘বোকা’ বললে তিনি সবচেয়ে বেশি কষ্ট পান। তবে তাকে যদি কেউ ‘মেধাবী স্বৈরাচারী একনায়ক’ বলে, তাতে তার কোনো আপত্তি নেই। গত ( শুক্রবার, ২২ মে) নিউ ইয়র্কে সমর্থকদের এক সমাবেশে বক্তব্য দেয়ার সময় তিনি এ মন্তব্য করেন। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের সম্ভাবনা
নিউ ইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নিউইয়র্ক সময় শনিবার বিকেল ৪টায়, তেহরানের সময় রোরবার দুপুর ১২টা ৩০ মিনিটে এ বৈঠক হতে পারে।

কুরআন হাতে শপথ, নিউ ইয়র্কে প্রথম দক্ষিণ এশীয় মেয়র
নতুন বছরের শুরুতেই এক নতুন ইতিহাসের সাক্ষী হলো নিউ ইয়র্ক। সিটি হল প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে শপথ নিলেন নতুন মেয়র জোহরান মামদানি। পবিত্র কুরআন হাতে শপথ নিয়ে তিনি গড়লেন অনন্য রেকর্ড; নিউ ইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম, দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এবং আফ্রিকায় জন্ম নেয়া কোনো ব্যক্তি হিসেবে বসলেন নগরপিতার আসনে।

নিউ ইয়র্ক–নিউ জার্সিতে মৌসুমের প্রথম তুষারপাত; ফ্লাইট বাতিল ও বিদ্যুৎ বিভ্রাটে জনজীবন বিপর্যস্ত
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে মৌসুমের প্রথম তুষারপাত শুরু হয়েছে। এতে পুরো ট্রাই-স্টেট এলাকাজুড়ে দেখা দিয়েছে চরম দুর্ভোগ। পিচ্ছিল সড়ক, বাতিল ফ্লাইট আর বিদ্যুৎ বিভ্রাটে বিপর্যস্ত জনজীবন।

মামদানির ট্রানজিশন টিমে একসঙ্গে ১০ বাংলাদেশি
নিউ ইয়র্ক সিটির রাজনীতিতে বাংলাদেশিদের দীর্ঘদিনের তৃণমূল পরিশ্রম ও কমিউনিটি অংশগ্রহণের গৌরবজনক ফল এবার স্পষ্ট হয়ে উঠেছে। নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির সদ্য ঘোষিত ট্রানজিশন টিমে একসঙ্গে ১০ জন বাংলাদেশি অন্তর্ভুক্ত হয়েছেন, যা মার্কিন রাজনীতিতে বাংলাদেশিদের জন্য প্রথমবারের মতো এক উল্লেখযোগ্য এবং ঐতিহাসিক স্বীকৃতি।

পুয়ের্তো রিকোতে মামদানিকে উষ্ণ অভ্যর্থনা, সেখানেই পড়লেন জুমার নামাজ
যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন ক্যারিবীয় দ্বীপ পুয়ের্তো রিকোতে জুমার নামাজ আদায় করেছেন নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি।

নিউ ইয়র্কের ইতিহাসে সর্বকনিষ্ঠ ফার্স্ট লেডি কে এই রামা দুয়াজি
নিউ ইয়র্ক সিটির ইতিহাসে সর্বকনিষ্ঠ ফার্স্ট লেডি হতে যাচ্ছেন নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির স্ত্রী রামা দুয়াজি। সংবাদমাধ্যমের আগ্রহের কেন্দ্রে এখন সিরীয় অভিবাসী পরিবারে জন্ম নেয়া ২৮ বছর বয়সী এ শিল্পী। কে এ রামা দুয়াজি? কীভাবে মামদানির সঙ্গে তার পরিচয় ও পরিণয়?

মামদানির জয়ে উচ্ছ্বসিত উগান্ডাবাসী
নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি জন্মসূত্রে উগান্ডার নাগরিক। তার এ জয়ে উচ্ছ্বসিত উগান্ডাবাসী। উগান্ডার তরুণদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছেন মামদানি। তাকে উগান্ডার রাজনীতির প্রতীক হিসেবেও বর্ণনা করছেন অনেকেই।

কিছু আন্তর্জাতিক মহল নির্বাচনকে বাধাগ্রস্ত করতে প্রচুর অর্থ ঢালছে: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, কিছু আন্তর্জাতিক মহল নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে এবং তারা সুসংগঠিতভাবে নির্বাচন বাধাগ্রস্ত করতে প্রচুর অর্থ ঢালছে। গতকাল (সোমবার, ২৯ সেপ্টেম্বরে) নিউ ইয়র্কের একটি হোটেলে শীর্ষ মানবাধিকার কর্মীদের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি।

‘বিনিয়োগ আকর্ষণে আইএলও কনভেনশন অনুযায়ী শ্রম আইন সংস্কারে কাজ করছে সরকার’
বিনিয়োগ আকর্ষণে আগামী জাতীয় নির্বাচনের আগেই আইএলও কনভেনশন অনুযায়ী শ্রম আইন সংস্কার কার্যক্রম বাস্তবায়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। গত (বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর) নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে এক আলোচনা সভায় প্রধান উপদেষ্টা এ কথা বলেন।