নীলফামারী
বাল্যবিবাহ বন্ধের পরও ঝুঁকি; দীর্ঘমেয়াদি সুরক্ষার প্রশ্নে সীমাবদ্ধতা

বাল্যবিবাহ বন্ধের পরও ঝুঁকি; দীর্ঘমেয়াদি সুরক্ষার প্রশ্নে সীমাবদ্ধতা

একটি বাল্যবিবাহ বন্ধ করতে পারলেই কি শেষ হয়ে যায় রাষ্ট্রের দায়িত্ব? না কি সেখান থেকেই শুরু হয় সেই পরিবারটির আরেক সংগ্রাম? নীলফামারীতে বাল্যবিবাহ ঠেকাতে প্রশাসনের অভিযান থাকলেও দীর্ঘমেয়াদি সুরক্ষার প্রশ্নে রয়েছে সীমাবদ্ধতা। একবার কারও বাল্যবিয়ে থামানো গেলেও আবার তাকে পড়তে হচ্ছে সেই একই ঝুঁকিতে।

৬৬০ প্রতিরোধ কমিটি; তিন বছরে নীলফামারীতে ঠেকানো গেছে মাত্র ১১ বাল্যবিবাহ

৬৬০ প্রতিরোধ কমিটি; তিন বছরে নীলফামারীতে ঠেকানো গেছে মাত্র ১১ বাল্যবিবাহ

নীলফামারীতে বাল্যবিয়ের হার ৪২ দশমিক ৪ শতাংশ। জেলায় প্রতিরোধ কমিটি রয়েছে ৬৬০টি। যদিও গত তিন বছরে বন্ধ হয়েছে মাত্র ১১টি। সরকারি কমিটির পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা কাজ করলেও কিছুতেই কমছে না এই সামাজিক ব্যাধি। স্থানীয়দের অভিযোগ, পারিবারিক অস্বচ্ছলতা, নিরাপত্তাহীনতা, অসচেতনতা অনেক ক্ষেত্রে বাল্যবিবাহে সহায়ক হচ্ছে।

নীলফামারীর ডোমারে ট্রাকচাপায় নিহত ৪

নীলফামারীর ডোমারে ট্রাকচাপায় নিহত ৪

নীলফামারীর ডোমারে ট্রাকচাপায় চারজন নিহত হয়েছেন। আজ (রোববার, ১২ জুলাই) বিকেলে ডোমার উপজেলার বোড়াগাড়ী ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।

পঞ্চগড় সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা; খোলা আকাশের নিচে দিনভর অপেক্ষা

পঞ্চগড় সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা; খোলা আকাশের নিচে দিনভর অপেক্ষা

পঞ্চগড়ের সদর উপজেলার বড়বাড়ি প্রধানপাড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১০ জনকে পুশইনের চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ (শুক্রবার, ৫ জুন) ভোরে তাদের কাঁটাতারের গেট দিয়ে বাংলাদেশের দিকে পুশইন করা হয়।

নীলফামারীতে ট্রাক-মিথিলা গাড়ির সংঘর্ষ, নিহত ২

নীলফামারীতে ট্রাক-মিথিলা গাড়ির সংঘর্ষ, নিহত ২

নীলফামারীর ডোমারে ট্রাক ও মিথিলা গাড়ির সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। গতকাল (শুক্রবার, ২২ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডোমার-দেবীগঞ্জ মহাসড়কের সোনারায় বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

চীনা কোম্পানি ‘ম্যাজেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

চীনা কোম্পানি ‘ম্যাজেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

বিশ্বব্যাপী বর্তমান পরিস্থিতির প্রভাব পড়েছে নীলফামারীর উত্তরা ইপিজেডের চশমা ও অপটিক্যাল ফ্রেম তৈরির চীনা কোম্পানি ‘ম্যাজেন (বিডি) ইন্ডাস্ট্রিজ লিমিটেড’-এ। কাঁচামালের তীব্র সংকট এবং ক্রেতাদের ক্রয়াদেশ (বায়ার অর্ডার) আশঙ্কাজনক হারে হ্রাস পাওয়ায় কারখানাটি অনির্দিষ্টকালের জন্য লে-অফ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

নীলফামারীর মিষ্টি কুমড়া রপ্তানির উদ্যোগ মধ্যপ্রাচ্যে

নীলফামারীর মিষ্টি কুমড়া রপ্তানির উদ্যোগ মধ্যপ্রাচ্যে

আলুর পর এবার বিদেশে রপ্তানি হচ্ছে নীলফামারীর মিষ্টি কুমড়া। নিরাপদ খাদ্য কর্মসূচির আওতায় এ উপজেলায় এবার ২০০ বিঘা জমিতে চাষ হয়েছে মিষ্টি কুমড়া। জৈব পদ্ধতিতে উৎপাদিত কুমড়া এবার মধ্যপ্রাচ্যে রপ্তানির চেষ্টা চলছে। প্রতি বিঘায় ৭০ থেকে ৮০ হাজার টাকা লাভের আশা করছেন কৃষকরা।

নীলফামারীতে জ্বালানি সংকট; খোলা বাজারে বিক্রি ও মজুতের অভিযোগ

নীলফামারীতে জ্বালানি সংকট; খোলা বাজারে বিক্রি ও মজুতের অভিযোগ

নীলফামারীতে ফুয়েল স্টেশনগুলোতে স্বাভাবিক সময়ে যে তেল ৩ দিনে শেষ হতো, এখন সেটা ৩ থেকে ৬ ঘণ্টায় শেষ হচ্ছে। অভিযোগ উঠেছে, পাম্প থেকে তেল নিয়ে বাড়িতে মজুত করছেন অনেকে। খোলা বাজারে বেশি দামে বিক্রির অভিযোগও আছে। ফুয়েল কার্ড চালু হলে এ সমস্যার কিছুটা সমাধান হবে বলছেন ফুয়েল পাম্প কর্তৃপক্ষ। তবে, প্রশাসনের অবহেলাকেও দায়ী করছেন অনেকে।

নীলফামারীতে বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার

নীলফামারীতে বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার

নীলফামারীতে একটি এলপিজি ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে।

অবশেষে ‘ছাদভর্তি’ যাত্রী নিয়ে ছেড়ে গেলো নীলসাগর এক্সপ্রেস

অবশেষে ‘ছাদভর্তি’ যাত্রী নিয়ে ছেড়ে গেলো নীলসাগর এক্সপ্রেস

ঈদযাত্রার ভিড় ও সাম্প্রতিক দুর্ঘটনার প্রভাবের কারণে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস যাত্রীদের পরতে হয়েছে অনিশ্চয়তায় মধ্যে। প্রায় পাঁচ ঘণ্টা বিলম্বে ছাদভর্তি যাত্রী নিয়ে আজ (বৃহস্পতিবার, ১৯ মার্চ) দুপুর পৌনে ১২টায় কমলাপুর রেলস্টেশনের ৭ নম্বর প্ল্যাটফর্‌ম থেকে নীলফামারীর চিলাহাটি রেলওয়ে স্টেশনের উদ্দেশে ট্রেনটি ছেড়ে যায়। ট্রেনটির নির্ধারিত ছাড়ার সময় ছিলো সকাল ৬টা ৪৫ মিনিটে।

নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত: রেললাইন এক দিনে ‘রিকভারি’ সম্ভব নয়, চালক পলাতক

নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত: রেললাইন এক দিনে ‘রিকভারি’ সম্ভব নয়, চালক পলাতক

ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি বগুড়ার সান্তাহারে লাইনচ্যুত হওয়ায় শতাধিক যাত্রী আহত হয়েছেন। আজ (বুধবার, ১৮ মার্চ) দুপুরে সান্তাহার রেলওয়ে জংশনের কাছে ছাতিয়ান গ্রামে দুর্ঘটনা ঘটে। সান্তাহার রেলওয়ে স্টেশন মাস্টার খাদিজা বেগম জানান, ট্রেনের আট চাকার অধিকাংশই ভেঙে গেছে এবং এক দিনে রিকভারি সম্ভব নয়। ট্রেনের চালক পলাতক রয়েছেন।

নীলফামারীর এসপি জাহিদুল ফ্যাসিবাদের দোসর: জামায়াত

নীলফামারীর এসপি জাহিদুল ফ্যাসিবাদের দোসর: জামায়াত

নীলফামারীর পুলিশ সুপার এস কে জাহিদুল ইসলাম ফ্যাসিবাদের দোসর বলে বিবৃতি প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। আজ (বুধবার, ১১ ফেব্রুয়ারি) দলটির ফেসবুক পেজে এ বিবৃতি প্রকাশ করা হয়।