
বস্তিতে পাওয়া মোটরসাইকেল তাহসিফ সাউরির, প্রমাণ পেয়েছে পিবিআই
গাজীপুরের টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে উদ্ধার হওয়া মোটরসাইকেলটি বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির বলে প্রমাণ পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

তাহসিফ সৌরি হত্যা মামলায় আসামি দীপের ৪ দিনের রিমান্ড
বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরি হত্যা মামলায় শাহরিয়ার রেজা দীপকে চারদিনের রিমান্ড দিয়েছেন আদালত। এদিকে, তাহসিফের বাবার দাবি, তার ছেলেকে বাসার কাছে নামিয়ে দেয়ার কথা দীপ জানালেও, পিবিআইয়ের তদন্তে পাওয়া তথ্যের সঙ্গে গরমিল রয়েছে। অন্যদিকে, তাহসিফের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছে সাবেক সামরিক কর্মকর্তাদের সংগঠন রাওয়ার সদস্যরা।

তাহসিফের মৃত্যুতে বন্ধু দ্বীপকে পিবিআইয়ের জিজ্ঞাসাবাদ
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তার ঘনিষ্ঠ বন্ধু শাহরিয়ার রেজা দ্বীপকে হেফাজতে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নিখোঁজ হওয়ার আগে দ্বীপের সঙ্গে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা সময় কাটিয়েছিলেন তাহসিফ।

টিকটকে তান্ত্রিক সেজে প্রতারণা করতো মিজানুর, অর্ধশতাধিক মানুষ সর্বস্বান্ত
সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে নিজেকে তান্ত্রিক ও কিশোরগঞ্জের পাগলা মসজিদের খাদেম পরিচয় দিয়ে প্রতারণা করতেন জামালপুরের মিজানুর রহমান। টিকটক একাউন্টে তান্ত্রিক গুরু জীবন কবিরাজ। চটকদার ভিডিওতে প্রতারণা শিকার অর্ধশত মানুষ। কেউ হয়েছেন সর্বস্বান্ত।

রাহুল হত্যা মামলায় আড়াই বছর পর ৫ জন গ্রেপ্তার
আড়াই বছর পর অটোরিকশা চালক রাহুল হত্যার ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পিবিআই। ইয়াবা বিক্রির তথ্য বাইরে ফাঁসের সন্দেহ ও অটোরিকশা ডাকাতির জন্যই এই হত্যাকাণ্ড বলে জানিয়েছে পিবিআই ঢাকা জেলা প্রধান।

ক্লুলেস হত্যার ৫ বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১
রাজবাড়ীর বালিয়াকান্দিতে কিশোর ওমর আলী হত্যার পাঁচ বছর পর রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় নজরুল ইসলাম নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রবাসী স্বামীকে বাঁচাতে ৫০ লাখ টাকা দিলেন স্ত্রী, তবু থামেনি নির্যাতন
পিবিআইয়ের হাতে গ্রেপ্তার ২
লিবিয়ায় বাংলাদেশি প্রবাসী শ্রমিককে অস্ত্রের মুখে অপহরণ করে আটকে রেখে নির্যাতন এবং সেই নির্যাতনের ভিডিও পরিবারের সদস্যদের দেখিয়ে প্রায় ৫০ লাখ টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগে সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), নারায়ণগঞ্জ জেলা।

গাজীপুরে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩
গাজীপুরের জয়দেবপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের খাল থেকে স্যুটকেস ও প্লাস্টিকের বস্তা থেকে ডলি আক্তার (৩০) নামের নারীর খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় নিহতের প্রেমিক, তার মা ও এক বন্ধুকে গ্রেপ্তার করা হয়েছে।

১২৯ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১২৯তমবারের মতো পিছিয়েছে। নতুন করে আবারও প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর নতুন দিন ধার্য করে দিয়েছে আদালত।

জামালপুরে গৃহবধূ হত্যা: নেপথ্যে পরকীয়া ও ভিডিও ফাঁদ
জামালপুরে ‘স্বামীর হাতে স্ত্রী খুনের’ ঘটনার তদন্ত শেষ করেছে জামালপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত ২৩ আগস্টের এ ঘটনার তদন্তে বেরিয়ে আসে নিহত ইসরাত জাহান মিম্মি ও কাওসার আহমেদ শাওন সর্ম্পকে স্বামী-স্ত্রী ছিলেন না। বরং তাদের মাঝে দীর্ঘদিন ধরে পরকীয়ার সর্ম্পক ছিলো।

মানিকগঞ্জে গ্যারেজের তালা ভেঙে চুরি করা গাড়িসহ ধামরাইয়ে গ্রেপ্তার ১
মানিকগঞ্জ সদর উপজেলার পালড়া এলাকা থেকে গ্যারেজের তালা ভেঙে চুরি হওয়া একটি টয়োটা প্রাইভেটকার ঢাকার ধামরাই থেকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় রাসেল মিয়া নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

নারায়ণগঞ্জে পারিবারিক কলহে গৃহবধূকে হত্যা, স্বামী গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূ তানিয়া আক্তার (২৪) হত্যার ঘটনায় স্বামী সোহাগ মিয়া জুলহাসকে (৩৩) গ্রেপ্তার করেছে পিবিআই।