
পোশাক শিল্পে নতুন বেতন দু-এক মাসের মধ্যে: প্রধানমন্ত্রী
পোশাক শিল্পের জন্য গঠিত মজুরি বোর্ড দু-এক মাসের মধ্যে শ্রমিকদের জন্য ন্যূনতম বেতন ঠিক করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, গত কয়েকদিন ধরে আপনারা লক্ষ্য করেছেন, ঢাকায় কিছু কিছু অঞ্চলে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে কিছু সংখ্যক মানুষ। আমরা জানি শ্রমিক ভাই-বোনেরা, তাদের মজুরি নিয়ে কিছু দাবি-দাওয়া আছে।

শ্রমিকদের আন্দোলনে ফ্যাসিস্ট সমর্থকদের ইন্ধন রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, তৈরি পোশাক শিল্পে চলমান সহিংস আন্দোলনের সঙ্গে প্রকৃত পোশাক শ্রমিক কিংবা ট্রেড ইউনিয়ন নেতাদের কোনো সম্পৃক্ততা নেই। বিগত কয়েকদিনের সিসিটিভি ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, আন্দোলনের নামে রাজনৈতিক ফায়দা লুটতে এবং শিল্প খাত ধ্বংস করতে সুযোগসন্ধানী ও ফ্যাসিস্টের সমর্থকরা মুখে মাস্ক পরে আন্দোলনস্থলে অনুপ্রবেশ করেছে এবং ভুয়া স্লোগান দিয়ে সহিংসতা ছড়াচ্ছে।

পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা
দেশের তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন বেতন কাঠামো পুনর্নির্ধারণের লক্ষ্যে পাঁচ সদস্যের নতুন মজুরি বোর্ড ঘোষণা করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। আজ (রোববার, ১ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ১১টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ মজুরি বোর্ড গঠনের কথা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী (Minimum wage board formed for RMG garment workers 2026)।

ব্যতিক্রমী উদ্যোগ শ্রীলঙ্কান পোশাক কোম্পানির; চট্টগ্রামে শ্রমিকদের স্বীকৃতি ‘স্বর্ণমুদ্রায়’
বয়স বেশি হলে উৎপাদনশীলতা কমে, এমন ধারণা থেকে ৪০ বছরের বেশি নারী কর্মীদের রাখতে চায় না কারখানা মালিকরা। এমন ধারণার বেড়া ডিঙিয়ে উদাহরণ তৈরি করেছে চট্টগ্রাম কর্ণফুলী ইপিজেডের শ্রীলঙ্কান পোশাক কোম্পানি ম্যাস ইন্টিমেইটস বাংলাদেশ। কর্মীদের নিষ্ঠা ও অবদানের স্বীকৃতি হিসেবে প্রতি বছরই পুরস্কার হিসেবে দিচ্ছে স্বর্ণমুদ্রা।

দেশের পোশাক শ্রমিকদের দক্ষতা উন্নয়নে কাজ করবে ইপিবি ও বিজিএমইএ
তৈরি পোশাক শিল্পের শ্রমিক, কর্মচারী ও মিড-লেভেল কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি), বিজিএমইএ, বিকেএমইএ ও বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) মধ্যে পৃথক চুক্তি সই হয়েছে।

পোশাক খাতের টেকসই রূপান্তরে বিজিএমইএ-জিআইজেডের কৌশলগত সমঝোতা
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বিশ্ববাজারে প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব শিল্পায়নের লক্ষ্য নিয়ে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং জার্মানির আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জিআইজেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

ঢাকায় আন্তর্জাতিক টেক্সটাইল ও অ্যাপারেল এক্সপো শুরু
তৈরি পোশাক (আরএমজি) খাতের প্রবৃদ্ধি ত্বরান্বিতকরণ এবং বৈশ্বিক টেক্সটাইল ও পোশাক শিল্পের সবশেষ উদ্ভাবন তুলে ধরার লক্ষ্য নিয়ে আজ (বৃহস্পতিবার, ৯ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল ও অ্যাপারেল এক্সপোু২০২৫ (ডিটিএ এক্সপো ২০২৫)’ শুরু হয়েছে।

উচ্চ শুল্কে অস্বস্তিতে ভারতের পোশাক খাত, সুযোগ দেখছে পাকিস্তান
জ্বালানি তেল নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বাণিজ্য উত্তেজনা বাড়লেও, পোশাক খাতে উৎপাদন অব্যাহত আছে দেশটির। তবে দক্ষিণ এশিয়ার মধ্যে ২৫ শতাংশ উচ্চ শুল্ক হারের কারণে অনেকটাই অস্বস্তিতে আছে ভারতীয় পোশাক শিল্প। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ১৯ শতাংশ শুল্কহারকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের তৈরি পোশাক খাতের ব্যবসায়ীরা। তাদের মতে, দীর্ঘমেয়াদে পাকিস্তান লাভবান হলেও বাংলাদেশের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে উৎপাদন খরচের দিকে নজর দিতে হবে পাকিস্তান সরকারকে।

চীনের বদলে বাংলাদেশে অর্ডার; রপ্তানিতে ২০ বিলিয়ন ডলার বাড়ার আশা
ট্রাম্পের শুল্ক আরোপ বাংলাদেশের পোশাক খাতে নতুন সম্ভাবনা হতে পারে। এরইমধ্যে প্রতিযোগী দেশ চীন থেকে সরে অনেক ক্রেতা অর্ডার দিচ্ছেন বাংলাদেশে, যা আগামীতে আরও বাড়বে। এ সুযোগ কাজে লাগালে দেশের রপ্তানি আয় ১০ থেকে ২০ বিলিয়ন ডলার বাড়ানো সম্ভব হবে। এমন দাবি চট্টগ্রামের পোশাক শিল্প খাতের ব্যবসায়ীদের।

যুক্তরাষ্ট্রের শুল্কে ক্ষতির মুখে এশিয়ার পোশাক শিল্প
যুক্তরাষ্ট্রের শুল্ক বোঝা কমাতে না পারলে কম্বোডিয়া, শ্রীলঙ্কা ও বাংলাদেশসহ এশিয়ার বিভিন্ন দেশের পোশাক শিল্প বড় ক্ষতির মুখোমুখি হবে বলে শঙ্কা বাড়ছে। ওয়াশিংটনের বাজারে তৈরি পোশাক রপ্তানি কমলে অনেক প্রতিষ্ঠান বন্ধ হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। যার কারণে চাকরি হারানোর ভয়ে সময় কাটছে লাখ লাখ পোশাক শ্রমিকের।

বাড়তি শুল্কের ভার নেবে না ক্রয়াদেশ প্রতিষ্ঠান, অনিশ্চয়তায় তৈরি পোশাক শিল্প
বাংলাদেশের রপ্তানি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণায় অনিশ্চয়তায় পড়েছে তৈরি পোশাক শিল্প। এরইমধ্যে অনেক ক্রেতা প্রতিষ্ঠান ক্রয়াদেশ স্থগিত করেছে। অনেকে আগাম বলে দিয়েছে বাড়তি শুল্কের ভার নেবে না তারা। এতে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি হুমকির মুখে পড়ার শঙ্কায় আছেন ব্যবসায়ীরা। বিজিএমইএ বলছে, কুটনৈতিক দক্ষতায় সমাধান না হলে বন্ধ হবে অনেক কারখানা। যার প্রভাব পড়বে অর্থনীতিতে।

যুক্তরাষ্ট্রে শুল্ক আরোপে শঙ্কা, বিকল্প বাজারে জোর দেয়ার তাগিদ বিশেষজ্ঞদের
যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া বাংলাদেশি পণ্যের উপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণায় বাজারে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অর্থনীতিবিদ ও বাণিজ্য বিশেষজ্ঞরা। এ অবস্থায় বিকল্প বাজার খুঁজে রপ্তানির বহুমুখীকরণ ও কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন তারা।