প্রজেক্ট-ফ্রিডম
ইরানের সঙ্গে চুক্তির আশায় ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত ট্রাম্পের

ইরানের সঙ্গে চুক্তির আশায় ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত ট্রাম্পের

হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজগুলোকে মার্কিন সামরিক পাহারায় বের করে আনার উদ্যোগ ‘প্রজেক্ট ফ্রিডম’ সাময়িকভাবে স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি চূড়ান্ত চুক্তি সম্পন্ন করার সুযোগ দিতে এই উদ্যোগ ‘স্বল্প সময়ের জন্য’ বিরতি দেয়া হচ্ছে। তবে ইরানি বন্দরগুলোর ওপর আরোপিত মার্কিন নৌ অবরোধ বহাল থাকবে। দ্য গার্ডিয়ান প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সামরিক পথ বেছে নিলে যুক্তরাষ্ট্র চোরাবালিতে পড়বে—হুঁশিয়ারি আরাঘচির

সামরিক পথ বেছে নিলে যুক্তরাষ্ট্র চোরাবালিতে পড়বে—হুঁশিয়ারি আরাঘচির

হরমুজ প্রণালি সংকট সমাধানে যুক্তরাষ্ট্রকে সামরিক পথ বেছে নেয়ার বিরুদ্ধে সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যখন পরমাণু আলোচনা চলছে, ঠিক তখনই সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে তিনি এই হুঁশিয়ারি দেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হরমুজ খুলতে ইরানের আকাশসীমায় ঢোকার প্রয়োজন নেই: পিট হেগসেথের

হরমুজ খুলতে ইরানের আকাশসীমায় ঢোকার প্রয়োজন নেই: পিট হেগসেথের

হরমুজ প্রণালি উন্মুক্ত করার প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রকে ইরানের আকাশসীমা বা জলসীমায় প্রবেশ করতে হবে না বলে জানিয়েছেন পেন্টাগন প্রধান পিট হেগসেথ। আজ (মঙ্গলবার, ৫ মে) সংবাদ সম্মেলনে তিনি জানান, বর্তমানে শত শত জাহাজ এই প্রণালি পার হওয়ার জন্য সারিবদ্ধভাবে অপেক্ষা করছে। তিনি এই কার্যক্রমকে যুক্তরাষ্ট্রের একটি ‘সাময়িক মিশন’ হিসেবে অভিহিত করেন। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রজেক্ট ফ্রিডম: হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে সহায়তায় মার্কিন রণতরি

প্রজেক্ট ফ্রিডম: হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে সহায়তায় মার্কিন রণতরি

হরমুজ প্রণালিতে আটকে পড়া মার্কিন মিত্র দেশগুলোর পতাকাবাহী বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদে সরিয়ে নিতে ডোনাল্ড ট্রাম্পের ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযানে যুক্ত হয়েছে অত্যাধুনিক মার্কিন রণতরি ‘ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ’ (সিভিএন ৭৭)।

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে সংঘাত; মধ্যপ্রাচ্যে ভঙ্গুর যুদ্ধবিরতি হুমকির মুখে

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে সংঘাত; মধ্যপ্রাচ্যে ভঙ্গুর যুদ্ধবিরতি হুমকির মুখে

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনায় চার সপ্তাহের ভঙ্গুর যুদ্ধবিরতি এখন খাদের কিনারে। আজ (মঙ্গলবার, ৫ মে) দুই দেশই গুরুত্বপূর্ণ এই জলপথে একে অপরের ওপর গুলিবর্ষণ ও হামলার খবর নিশ্চিত করেছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হরমুজে আটকে পড়া জাহাজ উদ্ধারে ট্রাম্পের নতুন অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’

হরমুজে আটকে পড়া জাহাজ উদ্ধারে ট্রাম্পের নতুন অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেয়ার ঘোষণা দিয়েছেন। ‘প্রজেক্ট ফ্রিডম’ নামের এই উদ্যোগ মূলত এই গুরুত্বপূর্ণ নৌপথের ওপর ইরানের অবরোধের বিপরীতে যুক্তরাষ্ট্রের একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। আল জাজিরার বিশ্লেষণী প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ট্রাম্পের ‘প্রজেক্ট ফ্রিডম’-এ অংশ নেয়ার কথা ভাবছে দক্ষিণ কোরিয়া

ট্রাম্পের ‘প্রজেক্ট ফ্রিডম’-এ অংশ নেয়ার কথা ভাবছে দক্ষিণ কোরিয়া

হরমুজ প্রণালিতে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ‘প্রজেক্ট ফ্রিডম’-এ অংশ নেয়ার সম্ভাবনা খতিয়ে দেখছে দক্ষিণ কোরিয়া। রয়টার্সের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হরমুজ প্রণালি থেকে জাহাজ পার করে দেয়ার ঘোষণা ট্রাম্পের

হরমুজ প্রণালি থেকে জাহাজ পার করে দেয়ার ঘোষণা ট্রাম্পের

পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে আটকা পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপত্তা দিয়ে পার করে দিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে এটি নৌ-অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর আল জাজিরার।

হরমুজে আটকে পড়া জাহাজ সরাতে ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযানের ঘোষণা ট্রাম্পের

হরমুজে আটকে পড়া জাহাজ সরাতে ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযানের ঘোষণা ট্রাম্পের

হরমুজ প্রণালিতে- প্রজেক্ট ফ্রিডম নামে মার্কিন নৌ অভিযানের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ আওতায় সোমবার থেকে হরমুজ প্রণালিতে আটকে থাকা জাহাজগুলোকে নিরাপদে বের করে আনতে যুক্তরাষ্ট্র সহায়তা করবে বলে জানান তিনি।