হরমুজে আটকে পড়া জাহাজ সরাতে ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযানের ঘোষণা ট্রাম্পের

হরমুজ প্রণালি
বিদেশে এখন
0

হরমুজ প্রণালিতে- প্রজেক্ট ফ্রিডম নামে মার্কিন নৌ অভিযানের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ আওতায় সোমবার থেকে হরমুজ প্রণালিতে আটকে থাকা জাহাজগুলোকে নিরাপদে বের করে আনতে যুক্তরাষ্ট্র সহায়তা করবে বলে জানান তিনি।

ইরান, মধ্যপ্রাচ্য এবং যুক্তরাষ্ট্রের মঙ্গলেই এ মানবিক প্রচেষ্টা নেয়া হয়েছে বলেও দাবি করেন ট্রাম্প। তাই এ কার্যক্রমে বাধা দেয়ার চেষ্টা কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

অন্যদিকে হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রের যেকোনো পরিকল্পনা যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে গণ্য হবে বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তেহরান। যুদ্ধবিরতির পরও মার্কিন অবরোধের জেরে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সীমিত করে রাখে ইরান।

আরও পড়ুন:

এমনকি স্থায়ী সমঝোতার জন্য ১৪ দফা শান্তি প্রস্তাবে অবরোধ তুলে নেয়ার জন্য ওয়াশিংটনকে শর্তও দিয়েছে তেহরান। তবে সেই শর্তের জবাব না দিয়ে উল্টো হরমুজ প্রণালিতে- প্রজেক্ট ফ্রিডম নামে নৌ অভিযানের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এতে ৮ এপ্রিলের থেকে কার্যকর ভঙ্গুর যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার ঝুঁকি প্রকট হচ্ছে।

এফএস