
পতিত স্বৈরাচার সুবিধা পায় এমন কাজ থেকে বিরত থাকুন: নজরুল ইসলাম খান
পতিত স্বৈরাচার সুবিধা পায় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বিরোধীদলের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

ডেঙ্গু ঠেকাতে ঘর-ছাদ পরিষ্কারে নগরবাসীর প্রতি আহ্বান ডিএসসিসি প্রশাসকের
বাসা বাড়ির ছাদে জমে থাকা পানি, ড্রেন ও রাস্তা-ঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন করতে নগরবাসীর নিজস্ব সচেতনতার বিকল্প নেই বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক (ডিএসসিসি) মো. আবদুস সালাম। জমে থাকা পানি নিজ দায়িত্ব পরিষ্কার করে ডেঙ্গু প্রতিরোধ করার আহ্বান জানান তিনি।

মেলোনি সরকারের নতুন সিদ্ধান্তে ইতালির প্রবাসীদের মধ্যে উদ্বেগ
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ঘোষণা অনুযায়ী স্কুলে নিকাব ও বোরকা সম্পূর্ণ নিষিদ্ধ। শ্রেণীকক্ষে অ-ইতালীয় ভাষাভাষী শিক্ষার্থীর সংখ্যা ৩০ শতাংশে সীমাবদ্ধ করতে একটি ডিক্রি-ল অনুমোদন করেছে দেশটির মন্ত্রিসভা। যা নিয়ে উদ্বিগ্ন ইতালিতে বসবাসকারী প্রবাসীরা।

পাঁচ দিনের কূটনৈতিক অধ্যায় শেষে আজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রী
পাঁচ দিনের ব্যস্ত কূটনৈতিক অধ্যায় শেষে নিউ ইয়র্ককে আজ (শনিবার, ২৬ সেপ্টেম্বর) বিদায় জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সময় সকাল ৯টায় ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি। শেষ দিনও ব্যস্ত সময় পার করেছেন প্রধানমন্ত্রী। এদিন বৈঠক করছেন বিভিন্ন দেশের সরকারপ্রধান, ব্যবসায়ী সংগঠন ও বিনিয়োগকারীদের সঙ্গে। সেখানে তিনি জানান, তার সরকার বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ এবং ঢাকা ব্যবসার জন্য উন্মুক্ত।

তারেক রহমানের সঙ্গে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবশেনের সাইডলাইনে বৈঠক করেছেন বাংলাদেশর প্রধানমন্ত্রী তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চারনো ভিরাকুল।

জামায়াত ও আ.লীগের ‘পুরাতন প্রেম’ জাগ্রত হয়েছে: রাশেদ খান
বাংলাদেশ জামায়াতে ইসলামী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক সম্পর্ককে ইঙ্গিত করে কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, জামায়াত ও আওয়ামী লীগের ‘পুরাতন প্রেম’ ছিলো এবং সেই প্রেম এখন আবারও জাগ্রত হয়েছে।

জাতিসংঘের মহাসচিব ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক
জাতিসংঘ সদর দপ্তরে সংস্থাটির মহাসচিব এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি অংশ নিয়েছেন বিভিন্ন সাইডলাইন বৈঠকে। এরমধ্যে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা নিয়ে এক বৈঠকে কার্বন নিঃসরণ যৌক্তিক পর্যায়ে কমানোসহ ৪ দফা প্রস্তাবনা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের জন্য রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেয়া ভাষণের প্রশংসা করে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (শুক্রবার, ২৫ সেপ্টেম্বর) বঙ্গভবন থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র বিএনপির শান্তি সমাবেশ
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে ঘিরে নিউ ইয়র্কে প্রতিবছরই নানা কর্মসূচি পালন করে যুক্তরাষ্ট্র বিএনপি। গত ১৭ বছর ধরে এসব কর্মসূচিতে ছিল সরকারবিরোধী বিক্ষোভ ও প্রতিবাদ। তবে এবার বদলে গেছে সেই চিত্র। রাজনৈতিক পরিবর্তনের পর নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসায় ও প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘে প্রতিনিধিত্ব করায় উচ্ছ্বসিত বিএনপির নেতাকর্মীরা। তাই প্রতিবাদের বদলে এবার প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতেই জাতিসংঘের সামনে শান্তি সমাবেশে অংশ নেন বিএনপির নেতাকর্মীরা।

ফ্যামিলি কার্ড সবার জন্য; ডা. জুবাইদা রহমানও পাবেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, তারেক রহমানের সরকার জনগণের সরকার। সেজন্য তিনি সিগনেচার কিছু প্রজেক্ট আপনাদের জন্য দিয়েছেন, সেটা হচ্ছে ফ্যামিলি কার্ড। চার কোটি পরিবার ফ্যামিলি কার্ডের আওতায় আসবে। এটি বিএনপি সরকারের সিদ্ধান্ত। কার্ডের জন্য কাউকে ঘুষ দেয়ার দরকার নেই। এ কার্ড পর্যায়ক্রমে সবাই পাবেন। প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলির কার্ড পাবেন।

জলবায়ু ন্যায়বিচার ও ন্যায্য জ্বালানি রূপান্তরে আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা, জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত এবং টেকসই ও ন্যায্য জ্বালানি রূপান্তরে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিরোধীদল প্রধানমন্ত্রীকে অশোভনভাবে আক্রমণ করে বক্তব্য দিচ্ছে: রিজভী
বিরোধীদলের ভেতরে ও বাইরে তীব্র সমালোচনা করার অধিকার আছে বলে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, ‘বিরোধীদল প্রধানমন্ত্রীকে অশোভনভাবে আক্রমণ করে বক্তব্য দিচ্ছে।’