লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

লালমনিরহাট
লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী
দেশে এখন
0

প্রধানমন্ত্রী তারেক রহমান এক দিনের সফরে লালমনিরহাট পৌঁছেছেন। আজ (বৃহস্পতিবার, ১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হেলিকপ্টারযোগে তিনি লালমনিরহাটে পৌঁছান।

এর আগে সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হন তিনি। সেখান থেকে সকাল ৯টায় হেলিকপ্টারযোগে লালমনিরহাটের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী।

সফরসূচি অনুযায়ী, লালমনিরহাট এয়ারফিল্ডে পৌঁছানোর পর অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এসময় তিনি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও পরিদর্শন করবেন।

এরপর লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরে পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। সেখানে স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী।

পরে লালমনিরহাট সার্কিট হাউসে বিরতি শেষে জেলা কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

এসএস