লালমনিরহাটের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান
দেশে এখন
1

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর আজ (বৃহস্পতিবার, ১৯ নভেম্বর) তিস্তাপারের জেলা লালমনিরহাট সফরে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার সকালে নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দর যান তিনি। সেখান থেকে হেলিকপ্টারযোগে লালমনিরহাটের উদ্দেশে যাত্রা করেছেন প্রধানমন্ত্রী।

লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণের পর ‘অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এসময় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও পরিদর্শন করবেন তিনি।

দুপুরে প্রধানমন্ত্রী সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন। মতবিনিময় করবেন স্থানীয় উপকারভোগীদের সঙ্গে।

এছাড়া বিকেলে কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন তারেক রহমান। কর্মসূচি শেষে সন্ধ্যায় ঢাকায় ফিরবেন তিনি।

এসএস