
শুকনো মৌসুমে ঢাকা দক্ষিণের সব খাল উদ্ধার করা হবে: ডিএসসিসি প্রশাসক
বর্ষা মৌসুমে কোথাও যেন পানি না জমে তাই এই শুকনো মৌসুমে ঢাকা দক্ষিণ সিটির সব খাল উদ্ধার করতে চায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) বলে মন্তব্য করেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম।

বর্ষায় ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ভোগান্তি, বাড়ছে দুর্ঘটনা
বর্ষায় বেহাল ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়ক। বিভিন্ন স্থানে বড় বড় গর্ত, কোথাও কোথাও ঢেউয়ের মতো। যানবাহন চলাচলে মারাত্মক সমস্যা হচ্ছে। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। শিগগিরই মেরামত করা হবে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ।

উৎপাদন ব্যয় বাড়ায় অনিশ্চয়তায় ফরিদপুরের পেঁয়াজ চাষি
শীত মৌসুমে বাজার স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ফরিদপুর ও পাবনা অঞ্চলে উৎপাদিত মুড়িকাটা পেঁয়াজ। বর্ষার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে আবাদ নিয়ে ব্যস্ত হন চাষিরা। তবে সার ও জ্বালানির সংকট, শ্রমিকের বাড়তি মজুরি এবং উৎপাদন উপকরণের বাড়তি দামে, বাড়ছে উৎপাদন ব্যয়। অন্যদিকে, বেশি দাম দিয়েও চাহিদামতো ডিএপি সার পাচ্ছেন না বলে অভিযোগ কৃষকদের। এতে খরচ বাড়ার পাশাপাশি লাভ নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন পেঁয়াজ চাষিরা।

ফেনীতে বেড়েছে পূজামণ্ডপ, দুর্গোৎসব ঘিরে তিন স্তরের নিরাপত্তা
বর্ষার দিনগুলো ফুরিয়ে প্রকৃতিতে এখন নীল আকাশ আর কাশফুলের শুভ্রতা। পঞ্জিকার পাতায় দুর্গোৎসবের আগমনী বার্তা। দেবী দুর্গাকে বরণে ব্যস্ত সময় পার করছেন ফেনীর প্রতিমা শিল্পীরা। এবছর ফেনীতে বেড়েছে পূজামণ্ডপ। দুর্গোৎসবের নিরাপত্তায় পুলিশ, র্যাব ও আনসারসহ তিন স্তরের নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

আবারও বন্যা-ভূমিধসের কবলে ভারত ও নেপাল
বর্ষার শেষদিকে এসে আবারও প্রাণঘাতী ঝড়বৃষ্টি, বন্যা-ভূমিধসের কবলে ভারত ও নেপাল। প্রাণ গেছে কমপক্ষে ৭৬ জনের। আহত ও নিখোঁজ আর ৫৭ জন। আবহাওয়া পরিস্থিতির আরও অবনতির শঙ্কা দুই দেশেই। গঙ্গা, গান্দাক, কোশি, বাগমতী, নর্মদাসহ ভারতের প্রধান সব নদীতে পানি বিপৎসীমার ওপরে। থাইল্যান্ডেও ব্যাংকক ও সংলগ্ন প্রদেশগুলোতে চলছে বিরামহীন বৃষ্টি-বন্যা। দুইদিন ছুটি ঘোষণা করেছে সরকার।

ডেঙ্গু নিয়ন্ত্রণে ১২ দিনব্যাপী লার্ভা জরিপ শুরু ডিএসসিসির
বর্ষাকালীন ডেঙ্গুর লার্ভা জরিপ কার্যক্রম শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। আজ (সোমবার, ২৮ সেপ্টেম্বর) রাজধানীর নগর ভবনে ১২ দিনব্যাপী এ কার্যক্রম উদ্বোধন করেন প্রশাসক আব্দুস সালাম।

সমন্বয়হীনতায় বাড়ছে ভোগান্তি; সাতক্ষীরায় ধীরগতিতে ড্রেন নির্মাণ
জলাবদ্ধতা নিরসনে সাতক্ষীরা পৌরসভার বিভিন্ন এলাকায় প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে চলছে আরসিসি ড্রেন নির্মাণকাজ। কিন্তু ভরা বর্ষায় একযোগে সড়ক খুঁড়ে কাজ শুরু করায় চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। এতে কোথাও ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়ক, আবার কোথাও ভেঙে পড়ছে বসতবাড়ির প্রাচীর ও ঘর। সমন্বয়হীন পরিকল্পনা ও কাজের ধীরগতির কারণেই ভোগান্তি বেড়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

সিরাজগঞ্জে বাঁধ উঁচু হলেও পাকা হয়নি সড়ক; ভোগান্তিতে ২০ গ্রামের মানুষ
সিরাজগঞ্জের এনায়েতপুর থেকে শাহজাদপুর পর্যন্ত ২৯ কিলোমিটার আঞ্চলিক সড়ক এখন চলাচলের অযোগ্য। বাঁধ উঁচু করতে রাস্তায় মাটি ফেললেও, তা আর পাকা করা হয়নি। ফলে বর্ষায় কাদা আর শুষ্ক মৌসুমে ধুলোবালির পাশাপাশি সড়কে তৈরি হয়েছে বড় বড় খানাখন্দ। ভোগান্তিতে দুই উপজেলার ২০টি গ্রামের মানুষ।

কুমিল্লায় ডেঙ্গুর থাবা; নগর ছাড়িয়ে ছড়াচ্ছে গ্রামেও
বর্ষা বাড়ার সঙ্গে সঙ্গে কুমিল্লায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত মাসে যেখানে আক্রান্ত হয়েছেন ১৯২ জন, চলতি মাসে সেই সংখ্যা দ্বিগুণ। চিকিৎসকদের আশঙ্কা, আগস্ট-সেপ্টেম্বরে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে। সবচেয়ে উদ্বেগের বিষয়-ডেঙ্গু এখন আর শুধু নগরীর রোগ নয়, ছড়িয়ে পড়ছে গ্রামেও।

বর্ষা শেষে রাজধানীর সব খাল খননের উদ্যোগ নেয়া হবে: ডিএসসিসি প্রশাসক
চলতি বর্ষা মৌসুমের পর, রাজধানীর সব খাল খননের উদ্যোগ নেয়া হবে। এরমাধ্যমে সহজেই ঢাকার পানি বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যায় নেয়া সম্ভব হবে। এমন আশা প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।

টানা বর্ষণ-পাহাড়ি ঢলে বিপর্যস্ত বান্দরবানের জনজীবন, স্থবির পর্যটন শিল্প
টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে বিপর্যস্ত বান্দরবানের জনজীবন। সেই সাথে স্থবির হয়ে পড়েছে পর্যটন শিল্প। দুর্গম এলাকায় নৌ চলাচল বিপদজনক হওয়ায় পর্যটকদের জানমাল রক্ষায় আগামী ১২ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র। বান্দরবান ছাড়তে শুরু করেছে পর্যটকরা এবং অনেকে বাতিল করেছে আগাম বুকিং।

বৃষ্টির দিনগুলোতে কম খরচে ঘোরার মতো দেশের সেরা ৫টি দর্শনীয় স্থান
বর্ষার রিমঝিম দিনগুলো কেবল একঘেয়ে বৃষ্টির বার্তা নিয়ে আসে না, বরং এটি বাংলার প্রকৃতিকে এক অপরূপ ও সতেজ সাজে সাজিয়ে তোলে। বছরের এই বিশেষ সময়ে দেশের পাহাড়, বিশাল হাওর, উত্তাল সাগর আর বিস্তীর্ণ চা-বাগানগুলো যেন এক নতুন যৌবন ফিরে পায়। মেঘ আর পানির এমন অপূর্ব মিতালী বছরের অন্য কোনো সময়ে দেখা যায় না। আপনি যদি এই মেঘ-বৃষ্টির মরসুমে একটি দারুণ ভ্রমণের পরিকল্পনা করে থাকেন (Monsoon tour plan in Bangladesh), তবে নিচের এই পাঁচটি দৃষ্টিনন্দন জায়গা আপনার তালিকায় শীর্ষে থাকতে পারে।