শুকনো মৌসুমে ঢাকা দক্ষিণের সব খাল উদ্ধার করা হবে: ডিএসসিসি প্রশাসক

ডিএসসিসি প্রশাসক
দেশে এখন
0

বর্ষা মৌসুমে কোথাও যেন পানি না জমে তাই এই শুকনো মৌসুমে ঢাকা দক্ষিণ সিটির সব খাল উদ্ধার করতে চায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) বলে মন্তব্য করেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম।

আজ (সোমবার, ১৬ নভেম্বর) সকালে ডেমরাতে কোনাপাড়া ব্রিজ সংলগ্ন খালের পুঃনখনন উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

এসময়ে তিনি আহ্বান জানান নগরবাসী যেন খালের মধ্যে ময়লা না ফেলে। আর বিরোধী দলকে সরকারকে সহযোগিতা করারও আহ্বান জানান তিনি।

ফ্যাসিবাদী সরকারের দেশে ফেরার প্রসঙ্গ নিয়ে বলেন, ‘কোনো পাসপোর্ট আর ট্রাভেল পাশের দরকার নেই বর্ডারের কাছে আসলেই পুলিশ গিয়ে নিয়ে আসবে।’

এছাড়া ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান দক্ষিণ সিটির প্রশাসক।

এফএস