
মন্ত্রী আরিফুল হক চৌধুরী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। আজ (শুক্রবার, ৬ নভেম্বর) সকালে সিলেটের কোম্পানীগঞ্জে ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে গিয়ে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি। পরে তাকে সিলেট নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়।

চীনের সঙ্গে সরাসরি করিডোর হলে ব্যবসা-বাণিজ্য বাড়বে: বাণিজ্যমন্ত্রী
বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীনের সঙ্গে সরাসরি করিডোর চালু হলে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বাড়বে। একইসঙ্গে এর ফলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে পণ্যবাহী ট্রাক চীনের ভূখণ্ডে পৌঁছানো সম্ভব হতে পারে বলেও জানান তিনি।

গার্মেন্টস শ্রমিক আন্দোলনে আর্থিক সহায়তার অভিযোগ; ২০৪ হিসাব জব্দে এনবিআরের নির্দেশ
মজুরি বৃদ্ধির দাবিতে তৈরি পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনে অর্থায়ন ও জনবল দিয়ে সহায়তার অভিযোগে সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, শিল্পপতি ও রাজনৈতিক কর্মীসহ অন্তত ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ নেয়া হয়েছে। এজন্য দেশের সব ব্যাংকে নির্দেশনা পাঠিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

পর্যটকদের পদচারণায় প্রাণ ফিরেছে সিলেটের পর্যটনকেন্দ্রগুলোতে
আবারও ঘুরে দাঁড়াচ্ছে সিলেটের পর্যটন ব্যবসা। বিশেষ করে অক্টোবরের প্রথম থেকে সিলেটমুখী পর্যটকদের ঢল ছিলো চোখে পড়ার মতো। ফলে বিভাগের পর্যটন সংশ্লিষ্টদের ফিরেছে সুদিন। ব্যবসায়ীরা বলছেন, শুধু অক্টোবরেই এই অঞ্চলে পর্যটনখাতে বাণিজ্য হয়েছে অন্তত ২০০ কোটি টাকা। যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে ব্যবসার সুযোগ আরও বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

রমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্যতেলের দাম: বাণিজ্যমন্ত্রী
আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক থাকবে বলে আশ্বস্ত করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, ‘রমজানকে কেন্দ্র করে বাজারে পণ্যের সংকট তৈরি হওয়ার আশঙ্কা নেই।’

সয়াবিন তেলে বিষাক্ত ধাতু থাকার খবর অপপ্রচার: বাণিজ্যমন্ত্রী
দেশের বাজারে বিক্রি হওয়া সয়াবিন তেলে মাত্রাতিরিক্ত লেডসহ (সিসা) বিভিন্ন বিষাক্ত ভারী ধাতুর প্রস্তুতির খবরকে অপপ্রচার বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

নিউমুরিং টার্মিনাল চুক্তিকে দেশ বিক্রির সঙ্গে তুলনা ভিত্তিহীন: বাণিজ্যমন্ত্রী
নিউমুরিং টার্মিনাল পরিচালনার চুক্তিকে দেশ বিক্রির সঙ্গে তুলনা করা সম্পূর্ণ অমূলক ও ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, এ চুক্তির কারণে বন্দরের কোনো কর্মী চাকরি হারাবেন না। বরং বন্দরের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি কর্মীদের পারিশ্রমিকও বাড়বে।

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে ১৩টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।

যাচাই-বাছাইয়ের আগে ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না: বাণিজ্যমন্ত্রী
প্রয়োজনীয় যাচাই-বাছাই ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানোর অনুমতি দেয়া হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ (বুধবার, ৩০ সেপ্টেম্বর) সিলেটে আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী
জ্বালানি তেলের দাম বাড়লেও পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ (মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের লাক্কাতুরা চা বাগানের ফ্যাক্টরি মাঠে চা শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রকল্পে সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহারে জোর দিলেন বাণিজ্যমন্ত্রী
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, উন্নয়ন প্রকল্পে বরাদ্দ অর্থ ব্যয় করাই মূল লক্ষ্য হতে পারে না। প্রতিটি প্রকল্পের মাধ্যমে অর্থনীতি, কর্মসংস্থান, উৎপাদনশীলতা ও জনগণের কল্যাণে কার্যকর ফল নিশ্চিত করতে হবে। তিনি বলেন, ‘প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে।’

টিসিবির ডিজিটাল আধুনিকায়নে কমবে ৩৫০ কোটি টাকার ভর্তুকি: বাণিজ্যমন্ত্রী
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ডিজিটাল আধুনিকায়নে বছরে ৩০০ থেকে সাড়ে ৩৫০ কোটি টাকা ভর্তুকি কমে আসবে। আগামী ৫ বছরে ভর্তুকি শূন্যের কোটায় নিয়ে আসা হবে বলে জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মোক্তাদির।